ভারতের সাহায্য নিয়েই হাসিনাকে দেশে ফিরিয়ে কঠিন শাস্তি দিতে চাইছে বাংলাদেশ!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কবে বাংলাদেশে (Bangladesh) ফিরবেন শেখ হাসিনা (Sheikh Hasina)? ওপার বাংলায় যখন এমন প্রশ্নের ছড়াছড়ি সেই পর্বে ভারতের সাহায্যের কথা তুলে ধরলেন তারেক রহমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ ইসলাম। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়টি অনেক ক্ষেত্রেই ভারত সরকারের সাহায্যের উপর নির্ভর করছে। তাঁর কথায়, “হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক, কূটনৈতিক সব ধরনের সাহায্য প্রয়োজন।”

হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সাহায্য চায় বাংলাদেশ

2024 সালে কোটা আন্দোলন ঘিরে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। আর সেই আন্দোলনের মুখেই বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন মুজিব কন্যা। তবে সম্প্রতি শেখ হাসিনা নিজেই জানিয়েছেন, চলতি বছরের শেষেই বাংলাদেশে ফিরতে চান তিনি। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন তারেক রহমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। হাসিনার ঢাকায় প্রত্যাবর্তন নিয়ে শামা বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতের কূটনৈতিক এবং রাজনৈতিক সাহায্য প্রয়োজন।

অবশ্যই পড়ুন: কমবে EMI-র বোঝা, রেল কর্মীদের ঘর কেনা-বানানোর জন্য ঋণের নয়া সুদের হার ঘোষণা

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, তারেক রহমানের মন্ত্রী জানান, “বাংলাদেশ সরকার শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন অন্যান্য ব্যক্তিদের নিয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছে। আশা রাখছি ভারত সরকার সেই চিঠির জবাব দেবে এবং তাঁদের ঢাকায় ফেরার ব্যবস্থা করবে।” এদিন শামা ওবেইদ শেখ হাসিনার সম্ভাব্য শাস্তি প্রসঙ্গেও মুখ খোলেন।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, “বাংলাদেশের জনগণ বিচার চায়। যাঁরা তাঁদের সন্তানদের, পরিবারের সদস্যদের হত্যা করেছে তাঁদের বিচার হোক এটা দেখতে চায় বাংলাদেশের মানুষ। শেখ হাসিনাকে ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে। বাংলাদেশের মানুষ চায় তাঁকে ফিরিয়ে আনা হোক। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তাঁকে গ্রেফতার করা হবে। এটাই আইনত সঠিক কাজ।”

অবশ্যই পড়ুন: ছাগলের সাথে অশ্লীল আচরণ, ভিডিও ভাইরাল হতেই নাক কাটা গেল পাকিস্তানের!

তারেক রহমানের প্রতিমন্ত্রী এও জানিয়েছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সাথে অনবরত যোগাযোগ রাখছে ঢাকা। তারেক সরকারের তরফে প্রত্যাপর্ন চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নয়া দিল্লিকে সব রকম ভাবে বোঝানো হচ্ছে বলেও জানালেন তিনি। তবে তারেক রহমান ভারত সফরে আসবেন কিনা সেই সংক্রান্ত কোনও তথ্য তিনি দেননি। শুধু বলেছেন, তারেক রহমান ভারত সফর করবেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন তিনি।

Leave a Comment