=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“চটি চাটার দল কাটমানি খেয়ে অন্নপূর্ণায় নাম তুলেছে”, বিস্ফোরক অসীম সরকার

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনায় (Annapurna Bhandar) নাম বাদ পড়া নিয়ে তোলপাড় গোটা রাজ্যের রাজনীতি। ভেরিফিকেশন শুরু হলেও এখনও পর্যন্ত টাকা ঢোকেনি নাম বাদ পড়া মহিলাদের। এবার এ নিয়েই বিস্ফোরক দাবি করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার (Asim Sarkar)। তাঁর স্পষ্ট দাবি, তৃণমূলের অফিসাররা কাটমানি খেয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ করেছে। সেই কারণেই তাদের নাম বাদ গিয়েছে।

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিস্ফোরক মন্তব্য অসীম সরকারের

এদিন গাইঘাটা থানার অন্তর্গত চাঁদপাড়ায় মতুয়া সম্মেলন সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া থেকে শুরু করে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। সেখানেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একেবারে সুর চড়ালেন বিজেপি বিধায়ক অসীম সরকার। তিনি বলেন, “তৃণমূলের লোকদের স্ত্রীরা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না তাদেরও নাম তুলে দেওয়া হয়েছে। আর বিজেপি পরিবারগুলির নাম বাদ দেওয়া হয়েছে। এর সঙ্গে কিছু তৃণমূলের অফিসাররা যুক্ত রয়েছে। যারা কাটমানি খেয়েই এই কাজ করেছে। বলছে আপনি ৩০০০ টাকা পাবেন। কিন্তু তার জন্য ৫০০ টাকা দিন।”

এদিন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়াকে সম্বোধন করে অসীম সরকার বলেন, “বিডিও, এসডিও অফিসগুলোতে এখনও পর্যন্ত ঘুঘুর বাসা রয়েছে। চটি চাটার দল এখনও চেয়ার দখল করে বসে এসব কাজ করছে। আপনারা ক্যাবিনেটে রয়েছেন। মন্ত্রী হয়েছেন। এই দিকগুলোতে লক্ষ্য করুন। এতে আমাদের বিরাট ক্ষতি হচ্ছে। যারা প্রকৃত তারা বাদ পড়ছে। বিজেপি মায়েরাই বাকি পড়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে। এই ঘুঘুর বাসার দলগুলি আগেও যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নাম তুলে দিয়েছে।”

আরও পড়ুন: বিশ্বজুড়ে ফেসবুক ডাউন! হঠাৎ কী হল মেটার?

এমনকি এদিন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানান, “বিষয়গুলি মুখ্যমন্ত্রীও জানেন। তবে একটু ধৈর্য ধরতে হবে। সকলেই টাকা পাবেন।” পাশাপাশি বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের কথায়, “আগের দিনগুলোতে সরকার মতুয়াদের কথা ভাবেনি। শুধুমাত্র ব্যবহার করেছে। কিন্তু বিজেপি সরকার মতুয়া পর্ষদ গঠন করেছে। তাদের উন্নয়নের জন্য বদ্ধপরিকর ডাবল ইঞ্জিন সরকার। তৃণমূল সরকারের আমলে মতুয়াদের কোনও উন্নয়নই হয়নি”

Leave a Comment