=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দমদমে ৩ বছরের শিশুকে যৌন হেনস্থা! অভিযুক্তকে আড়াল করে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের পরিবর্তনের বাংলায় তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল দমদম (Dum Dum) পুরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায়। শিশুর হাতে মোবাইল ধরিয়ে ব্যস্ত রাখার সুযোগে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় ওই এলাকার বছর ৪০ এর এক ব্যক্তি। এদিকে এই অপরাধজনক ঘটনা প্রকাশ্যে আসতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং অভিযুক্তকে আড়াল করার অভিযোগ ওঠে ওই এলাকার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। এবার পুলিশের হাতে গ্রেফতার হলেন তিনি (TMC Councillor Arrested)।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায়। গতকাল অর্থাৎ রবিবার, সন্ধ্যায় সাড়ে তিন বছরের এক শিশুকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছিলেন বিল্লাল গাজি নামের এক প্রতিবেশী। অভিযোগ, শিশুটির হাতে মোবাইল দিয়েছিলেন তিনি। তার পর বাড়ি থেকে খানিকটা দূরে নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন করেন ওই অভিযুক্ত। স্থানীয় এক মহিলা ঘটনাটি দেখে শিশুটির মাকে খবর দেন। এদিকে এই খবর প্রকাশ্যে আসা মাত্রই হুলস্থুল শুরু হয়ে যায় এবং অভিযুক্ত সুযোগ বুঝে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে এই বিষয়টি নিয়ে বিক্ষোভকারীরা প্রাক্তন কাউন্সিলরকে জানান কিন্তু তিনি উল্টে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ‘মিটমাট’ করে নেওয়ার পরামর্শ দেন।

গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

প্রাক্তন কাউন্সিলর নির্যাতিতার পরিবারকে ঘটনাটি মিটমাট করার পাশাপাশি এলাকা ছেড়ে চলে যাওয়ার পরামর্শও দেন। আর এই নিয়ে শুরু হয় আরও এক অশান্তি। অভিযুক্তকে এইভাবে আড়াল করা এবং তাঁকে পালাতে সাহায্য করেছেন বলে অভিযোগ ওঠে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। অন্যদিকে স্থানীয় দলীয় কার্যালয়ের সদস্যদের সহযোগিতায় নির্যাতিতার পরিবার দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নেমেছে। অন্যদিকে এই ঘটনায় দমদম ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। আজ, সোমবার তাঁকে আদালতে হাজির করানো হয়েছে।

আরও পড়ুন: ‘এটি লেডিস কামরা’- এই কথাতেই ক্ষিপ্ত! চলন্ত বালি-হাওড়া লোকাল থেকে ফেলে দেওয়া হল মহিলাকে

নির্যাতনের এই ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী। প্রাক্তন কাউন্সিলারের প্রতিক্রিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘‘প্রাক্তন কাউন্সিলর অনেক অভিযোগে অভিযুক্ত। কিন্তু এ বার তিনি যে কাজ করলেন… একটি শিশুর সঙ্গে যে বর্বরোচিত আচরণ করল, তার পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেন! শুধু তা-ই নয়, প্রত্যক্ষদর্শীকে হুমকি দিয়ে চুপ থাকতে বলেছেন। তার ব্যবস্থা নেওয়া হবে। আমরা অভিযোগ জানিয়েছি। আশা করছি, পুলিশ সঠিক পদক্ষেপ করবে।’’

Leave a Comment