এক ট্রেনেই চিন সীমান্ত! উত্তরবঙ্গে জঙ্গলের বুক চিড়ে তৈরি হবে রেলপথ, অনুমোদন কেন্দ্রের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-চিন সীমান্ত দিয়ে ছুটবে ট্রেন। সেই মর্মে, উত্তরবঙ্গের (North Bengal) নয়া রেললাইন (Indian Railways) প্রকল্পের জন্য 272 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। ইতিমধ্যেই সেই তথ্য প্রকাশ্যে এনেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। বিজেপি সাংসদ জানিয়ে দিয়েছেন, চালসার পার্শ্ববর্তী খুনিয়া মোড় থেকে জলঢাকা পর্যন্ত একেবারে 17 কিলোমিটার অংশে রেললাইন পাতার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, এই রেললাইন যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে যাবে ফলে বর্ষা চলে গেলেই পুজোর আগে কিংবা পরেই  ওই অংশে যৌথভাবে সমীক্ষা চালাবে কেন্দ্রীয় রেল মন্ত্রক এবং বন দপ্তর।

উত্তরবঙ্গের নতুন রেললাইন নিয়ে বড় ঘোষণা সাংসদের

রাজ্যে পালাবদল হতেই রেল মন্ত্রকের হাত ধরে নতুন নতুন রেলপথ পাচ্ছে বাংলা। সেই সূত্র ধরেই এবার উত্তরবঙ্গে খুনিয়া মোড় থেকে জলঢাকা পর্যন্ত নতুন রেললাইন বসাতে চলেছে রেল। এ প্রসঙ্গে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “আমি এটা জানাতে পেরে আনন্দিত যে, কেন্দ্রীয় সরকার জলঢাকা পর্যন্ত 17 কিলোমিটার বিস্তৃত একটি নতুন লাইন তৈরির জন্য 272 কোটি টাকা অনুমোদন করে দিয়েছে। এই রেললাইনটি চালসার নিকটবর্তী খুনিয়া মোড় থেকে শুরু হয়ে জলপাইগুড়ি এবং কালিম্পং বন বিভাগের মধ্যে দিয়ে যাবে।”

আরও পড়ুনঃ বাবার সামান্য মুদিখানার দোকান, অনটন উপেক্ষা করে একসাথে NEET উত্তীর্ণ তিন ভাইবোন

এদিন বিজেপি সাংসদ আরও লেখেন, “এই বিশেষ রেললাইনটি ভারত-চিন-ভুটান ত্রি সংযোগস্থলের সাথে যোগাযোগ উন্নত করবে এবং জলঢাকা-বিন্দু-টোডে টাংটা এলাকার পর্যটনকে অনেকটাই উৎসাহিত করবে। রেলমন্ত্রক এবং পশ্চিমবঙ্গ বন দপ্তর বর্ষা শেষের পরই প্রস্তাবিত নতুন লাইনের জন্য যৌথভাবে সমীক্ষা চালাবে।” আর এই বিশেষ রেলপথের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন রাজু বিস্তা।

অবশ্যই পড়ুন: বাঁধভাঙা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৬ জেলায়, আজকের আবহাওয়া

প্রসঙ্গত, বহুদিন ধরেই উত্তরবঙ্গের একটা বড় অংশের মানুষ বিশেষ করে পর্যটকরা জলঢাকা থেকে খুনিয়া মোড় পর্যন্ত নতুন রেল লাইনের দাবি জানিয়ে আসছিলেন। তবে পূর্বতন সরকারের আমলে সম্ভব না হলেও রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই স্থানীয় বাসিন্দাদের দাবিকে মান্যতা দিল নরেন্দ্র মোদি সরকার। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের DRM দেবেন্দ্র সিং জানিয়েছেন, বর্ষাকাল শেষ হলেই নতুন রেল লাইনের জন্য যৌথ সমীক্ষা হবে রাজ্য বন দপ্তর এবং রেল মন্ত্রকের। একই সাথে ওই রেললাইন যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে যাবে ফলে এর জন্য আলাদা করে বন দপ্তরের ছাড়পত্র লাগবে।

Leave a Comment