=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হাওড়ায় ৬০ ঘণ্টা ব্লক, বাতিল বহু ট্রেন, তালিকা দিল দক্ষিণ পূর্ব রেল

অনন্যা সরকার, কলকাতা: আগামী ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত হাওড়া স্টেশনে (Howrah Station) ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালু করার জন্য ৬০ ঘণ্টার ধরে নন-ইন্টারলকিং ব্লক (Non-Interlocking Block) চলবে বলা ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল (South-Eastern Railway)। সর্বমোট ৬০ ঘণ্টা ধরে এই নন-ইন্টারলকিং ব্লক চলাকালীন একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে এবং অনেকগুলি লোকাল ট্রেন বাতিল করার  সিদ্ধান্তও নিয়েছে রেল কর্তৃপক্ষ। কোন ট্রেনগুলি বাতিল হচ্ছে? আর কোনগুলিই বা নিয়ন্ত্রণ করা হবে, আসুন জেনে নেওয়া যাক। 

হাওড়ায় প্ল্যাটফর্মের কাজের জন্য বাতিল ট্রেন

হাওড়া স্টেশনের পরিকাঠামোগত উন্নয়ন এবং ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালু করার জন্য হাওড়া লিঙ্ক কেবিনে কমিশনিংয়ের কাজের জন্য ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত বড়সড় নন-ইন্টারলকিং ব্লক চলবে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টার নন-ইন্টারলকিং ব্লক কার্যকর থাকবে। এই ৬০ ঘণ্টার মধ্যে একাধিক দূরপাল্লার ট্রেনের ছাড়ার ও পৌঁছানোর স্টেশন বদল করা হয়েছে। হাওড়ার পরিবর্তে অনেকগুলি ট্রেন সাঁতরাগাছি ও শালিমার থেকে ছাড়া হবে।

আরও পড়ুন: এক ট্রেনেই চিন সীমান্ত! উত্তরবঙ্গে জঙ্গলের বুক চিড়ে তৈরি হবে রেলপথ, অনুমোদন কেন্দ্রের

২৭ জুলাই বাতিল হওয়া ট্রেনগুলি হল –

  • ৩৮৮০১ হাওড়া-মেদিনীপুর গ্যালোপিং লোকাল
  • ৩৮৭০৩ হাওড়া-খড়্গপুর লোকাল
  • ৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর লোকাল
  •  ৩৮৭০৫ হাওড়া-খড়্গপুর লোকাল
  •  ৩৮৯০৩ হাওড়া-আমতা লোকাল
  • ৩৮৮০৫ হাওড়া-মেদিনীপুর লোকাল
  • ৩৮৩০২ মেচেদা-হাওড়া লোকাল
  • ৩৮৪০২ পাঁশকুড়া-হাওড়া লোকাল
  • ৩৮৮০২ মেদিনীপুর-হাওড়া লোকাল
  • ৩৮৭০২ খড়্গপুর-হাওড়া লোকাল
  • ৩৮৮০৮ মেদিনীপুর-হাওড়া গ্যালোপিং লোকাল
  • ৩৮৭০৬ খড়্গপুর-হাওড়া লোকাল
  • ৩৮৯০৪ আমতা-হাওড়া লোকাল
  • ৩৮৮২২ মেদিনীপুর-হাওড়া গ্যালোপিং লোকাল 

২৬ জুলাই বাতিল হবে

  • ৩৮৩২১ হাওড়া-মেচেদা লোকাল
  • ৮৪৫৩ হাওড়া-পাঁশকুড়া লোকাল 

দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে, আগামী ২৪ জুলাই (শুক্রবার) সাঁতরাগাছি থেকে ছাড়বে: হাওড়া-হাতিয়া ক্রিয়া যোগ এক্সপ্রেস, হাওড়া- স্যর এম বিশ্বেশ্বর টার্মিনাল বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল, বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস, কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া হামসফর এক্সপ্রেস, পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস, চেন্নাই-হাওড়া মেল। 

শালিমার থেকে ছাড়বে: হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-আমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। 

আরও পড়ুন: সমুদ্রের নিচে চলবে ভারতের প্রথম বুলেট ট্রেন, টানেল নির্মাণে নামল ৫০০ হাতির ওজনের TBM

২৫ জুলাই (শনিবার) সাঁতরাগাছি থেকে ছাড়বে বা সাঁতরাগাছি পর্যন্ত চলবে: গীতাঞ্জলি এক্সপ্রেস, ফলকনুমা এক্সপ্রেস, ক্রিয়া যোগ এক্সপ্রেস, হাওড়া মেল, ইস্পাত এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। 

শালিমার থেকে যাত্রা শুরু করবে: ধৌলি এক্সপ্রেস, করমন্ডল এক্সপ্রেস, হাওড়া-পুরী সুপারফাস্ট, হাওড়া-আমেদাবাদ সুপারফাস্ট।  

২৬ জুলাই (রবিবার) সাঁতরাগাছি থেকে ছাড়বে: ফলকনুমা এক্সপ্রেস, গীতাঞ্জলি এক্সপ্রেস, তিরুচিরাপল্লি সুপারফাস্ট এক্সপ্রেস, ক্রিয়া যোগ এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস-সহ বহু ট্রেন।

শালিমার থেকে ছাড়বে ও শালিমার পর্যন্ত চলবে: হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস ও করমন্ডল এক্সপ্রেস চেন্নাই-হাওড়া করমন্ডল এক্সপ্রেস এবং পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস।

২৭ জুলাই (সোমবার) সাঁতরাগাছি পর্যন্ত চলবে: কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, পুনে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস, পুরী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। 

Leave a Comment