বাংলায় ৭ম বেতন কমিশনের অনুমোদন, ৪ সদস্যের কমিটি গঠন রাজ্য সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) কবে গঠিত হবে এ নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের মনে প্রশ্ন দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বেতন কমিশনের ঘোষণা করেছেন, এবং আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তা কার্যকর হবে। এবার সেই বেতন কমিশন নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। হ্যাঁ, কমিশন গঠনের বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। এমনকি এ বিষয়ে ৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

সপ্তম বেতন কমিশন নিয়ে বড় সুখবর

রাজ্য সরকারের তরফ থেকে যে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে সেখানে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তীকে। বর্তমানে তিনি কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের অর্থনৈতিক দফতরের বিশেষ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি কমিশনের সদস্য হিসেবে রয়েছেন নীতি গবেষণা কেন্দ্রের সিনিয়র গবেষক ডঃ পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ডঃ পার্থপ্রতিম পালকে। এছাড়া সদস্য সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে আইএএস তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের সচিব দেবী প্রসাদ করণমকে।

প্রসঙ্গত, নির্বাচনী ইস্তেহারে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি সরকারের তরফ থেকে। কিন্তু সরকার গঠনের পরেও সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। যদিও সম্প্রতি ২০ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের। তবে এ নিয়ে সরকারি কর্মচারী সংগঠন আজই নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছে। তাদের স্পষ্ট দাবি, রাজ্য সরকার প্রতিশ্রুতি পূরণ করছে না। যদিও গত মে মাসে শুভেন্দু অধিকারীর সরকার সপ্তম বেতন কমিশনের সিদ্ধান্ত নিয়েছিল। তবে এখনও পর্যন্ত সেই কমিশন গঠন হয়নি।

আরও পড়ুন: ৭০% শিক্ষক না থাকলে বদলি নয়, উৎসশ্রী পোর্টাল নিয়ে শুরু হল নতুন বিতর্ক

আশা করা যাচ্ছে, যেহেতু কমিটি গঠন করা হয়েছে, তাই খুব শীঘ্রই বেতন কমিশনের সুবিধা পাবে সরকারি কর্মচারীরা, এবং এতে মহার্ঘ ভাতা থেকে শুরু করে বাড়ি ভাড়া ভাতা বা মূল বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। এমনকি এতে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা উপকৃত হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

Leave a Comment