=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সক্রিয় বর্ষার ফলে ৯ জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও বর্ষার ফলে ব্যাপক বৃষ্টিপাত চলছে বাংলায় জুড়ে। বিশেষ করে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে লাগামছাড়া  বৃষ্টিপাতের দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবারও কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা (Weather Today) রয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের তাণ্ডব চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।  অন্যান্য দিনের মতো সকাল থেকেই বাংলার আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। সক্রিয় ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার কারণে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের ভ্রূকুটি রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ বৃহস্পতিবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও।

সমুদ্রপৃষ্ঠের ওপর অবস্থিত  মৌসুমী অক্ষরেখা বর্তমানে বিকানের, বনস্থলী বিদ্যাপীঠ, গুনা, দামোহ, পেন্দ্রা রোড ও মেদিনীপুরের ওপর দিয়ে অতিক্রম করে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে। এটি সংশ্লিষ্ট ঘূর্ণাবর্তের উপর দিয়ে উচ্চতার সঙ্গে দক্ষিণমুখী হেলে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি পর্যন্ত বিস্তৃত। এরইসঙ্গে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। ভারী বৃষ্টির ভ্রূক্তি না থাকলেও এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ওবিসি তালিকা থেকে বাদ ৭৪টি সম্প্রদায়, বড় রায় হাইকোর্টের

আগামীকালের আবহাওয়া

শুক্রবারে আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তাণ্ডব চলবে বলে খবর। উত্তরবঙ্গের কথা বললে কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment