=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডিউটির মাঝেই মৃত্যু! সিউড়ির হাসপাতালে বন্ধ কেবিন থেকে উদ্ধার নার্সের দেহ

প্রীতি পোদ্দার, কলকাতা: বীরভূমে (Birbhum) ফের কর্মরত এক নার্সের রহস্যমৃত্যুর (Nurse Died Mysteriously On Duty) খবর প্রকাশ্যে এল শিরোনামে! হাসপাতালের বন্ধ কেবিন থেকে উদ্ধার হয়েছে ওই নার্সের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে এক বেসরকারি হাসপাতালে। এদিকে এই রহস্যমৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। তাঁদের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। শীঘ্রই দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে মৃতের পরিবার।

হাসপাতাল থেকে উদ্ধার নার্সের মৃতদেহ

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বীরভূমের সিউড়িতে অবস্থিত স্বস্তিক হাসপাতালে কাজ করতেন ২৩ বছর বয়সী অনুশ্রী মাল। তিনি সেখানকারই বাসিন্দা। গতকাল অর্থাৎ বুধবার রাতেও প্রতিদিনের মতোই তিনি ডিউটিতে ছিলেন। মৃতের বাবার দাবি, রাত প্রায় ১১টা নাগাদ তাঁর সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল। সেই সময় তিনি জানিয়েছিলেন, তিনি অপারেশন থিয়েটারে রয়েছেন এবং কাজ করছেন। কিন্তু তারপর থেকে তাঁকে ফোন করলে আর কোনও যোগাযোগ করা যায়নি। পড়ে আজ, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে হাসপাতালে গেলে জানতে পারেন যে, সেখানকার তিন নম্বর বন্ধ কেবিন থেকে ওই নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ

প্রাথমিকভাবে জানা যায়, ওই নার্সের গলায় স্টেথোস্কোপ প্যাঁচানো অবস্থায় ছিল। আর এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় হাসপাতালে। পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে হাজির হয়েছিল সিউড়ি থানার পুলিস। ইতিমধ্যেই ওই নার্সের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার বাবার অভিযোগ, ‘ মেয়েকে চক্রান্ত করে খুন করা হয়েছে।’ যদিও এখনও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতার পরিবার।

আরও পড়ুন: বদলে গেল ডেথ-বার্থ সার্টিফিকেটের নিয়ম, বড় সিদ্ধান্ত নবান্নের

নার্সের রহস্যমৃত্যুর এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ হাসপাতালের চিকিৎসক, নার্স, নিরাপত্তারক্ষী এবং অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ওই কেবিনে কীভাবে তিনি পৌঁছলেন, সেখানে আর কেউ প্রবেশ করেছিলেন কি না, মৃত্যুর আগে তাঁর সঙ্গে কারও বিবাদ হয়েছিল কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে সাহায্যের জন্য তারা যাবতীয় সিসিটিভি ভিডিয়ো ফুটেজ পুলিসকে দিয়েছে। আপাতত ময়নাতদন্তের রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment