=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করেই A সেলিব্রেশন বৈভবের, এর অর্থ কী?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষার অবসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) অর্ধশতানের সাথে সাথে জয়ের সরণিতে ফিরেছে ভারত (India)। বেশ খানিকটা অপেক্ষা করার পর তৃতীয় সিরিজে অধিনায়ক হিসেবে দলকে জেতাতে পেরেছেন শ্রেয়স আইয়ার। এদিন 7 উইকেট হাতে রেখে হারারেতে জিম্বাবুয়েকে নাকানি চোবানি খাইয়েছে ভারত। আর সেই আসরেই নিজের হাফ সেঞ্চুরি উদযাপন করতে গিয়ে ফের দুহাতের আঙুল ব্যবহার করে A দেখালেন বৈভব। কিন্তু এই বিশেষ উদযাপনের অর্থ কী? জানতে একেবারে উদগ্রীব হয়ে রয়েছেন ভারতীয় সমর্থকরা।

বৈভবের A উদযাপনের অর্থ কী?

বৃহস্পতিবার, প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে 126 রানের লক্ষ্য দিয়েছিল জিম্বাবুয়ে। যা দেখে বোঝাই গিয়েছিল সহজেই সিরিজের প্রথম ম্যাচ পকেটস্থ করবে টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এদিন 7 উইকেট বাঁচিয়ে রেখেই নির্ধারিত সময়ের অনেক আগে লক্ষ্য পূরণ করে ফেলে ভারত। বলাই বাহুল্য, প্রথমে ব্যাট করতে এসে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে অভিষেক শর্মা ব্যর্থ হলেও নিজের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছিলেন বৈভব সূর্যবংশী।

গতকাল, মাত্র 18 বল খেলেই জিম্বাবুয়ের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করে ফেলেছিলেন সূর্যবংশী। আর তারপরেই নিজের দুহাতের আঙুল অপর হাতের একটি আঙুল দিয়ে চওড়া ভাবে কেটে A অক্ষর দেখালেন বৈভব। কিন্তু এর অর্থ কী? A উদযাপনের মধ্যে দিয়ে ঠিক কী বোঝাতে চান তিনি? এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নিজের সাফল্য উদযাপন করতে গিয়ে একই রকম ভাবে A অক্ষর দেখিয়েছিলেন বৈভব।

অবশ্যই পড়ুন: ধোনির ১৪ বছরের গোছানো রেকর্ড ধুলোয় মিশিয়ে দিলেন শ্রেয়স আইয়ার

ভারতীয় ক্রিকেটারের ইংরেজি অক্ষর নিয়ে বিশেষ উদযাপন প্রসঙ্গে প্রথম দিকে প্রশ্ন উঠলে বৈভব জানিয়েছিলেন, “এটার কোনও আলাদা মানে নেই। বিভিন্ন ম্যাচে নানান রকম উদযাপন আমি করে থাকি। এগুলো করতে আমার ভাল লাগে।” শুরুর দিকে নিজের বিশেষ এবং অনন্য উদযাপন নিয়ে বৈভব সূর্যবংশী মুখ না খুললেও পরে রাজস্থান রয়্যালসের এক ভিডিওতে গোটা বিষয়টি খোলসা করেছিলেন তিনি!  বৈভব করে জানিয়েছিলেন, দুহাত দিয়ে A বানিয়ে তিনি যে সেলিব্রেশন করেন সেটা তিনি তাঁর মাকে ডেডিকেট করেন। আসলে বৈভবের মায়ের নাম আরতি। কাজেই, নামের প্রথম অক্ষর A হওয়ায় 22 গজের প্রতিটি সাফল্য A সেলিব্রেশনের মধ্যে দিয়ে নিজের মাকে উৎসর্গ করেন তিনি।

Leave a Comment