“দোষীদের কঠোর শাস্তির পাশাপশি…” NEET কাণ্ডে বড় অ্যাকশন ভারত সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: নিটের প্রশ্ন ফাঁস নিয়ে উত্তপ্ত গোটা দেশ। দিল্লির যন্তরমন্তরে ধুন্ধুমার পরিস্থিতি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করলেও কেন্দ্রের তরফ থেকে মেলেনি কোনও আশ্বাস। এই ইস্যু নিয়ে আন্দোলনের আগুন আরও বাড়ে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হন। এমনকি তাদের মধ্যে কেউ কেউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পদত্যাগের দাবিও করেন। এবার এ নিয়েই কঠোর শাস্তির আশ্বাস দিয়ে গতকাল মধ্যরাতে ভিডিও বার্তা পোস্ট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভিডিও বার্তা পোস্ট মোদীর

এদিন ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি, প্রশ্ন ফাঁস কোনও সাধারণ বিষয় নয়। এটা লক্ষ লক্ষ পড়ুয়া এবং তাদের অভিভাবকদের জন্য বেদনাদায়ক। আর এই প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে আজ থেকে দেড় মাস ধরে বহু আন্দোলন চলছে। অনেকেই আটক করা হয়েছে। অনেকে জেলে পড়ে রয়েছে। কিন্তু আমাদের উদ্দেশ্য, শিক্ষার্থীদের যাতে এক বছর নষ্ট না হয়। তাড়াতাড়ি পরীক্ষা নেওয়াটাই জরুরী। সেই কারণে সরকার যথাসম্ভব চেষ্টা করে তাড়াতাড়ি পুনরায় পরীক্ষার ব্যবস্থা করেছে। সেখানে ২২ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছে। এমনকি তার পাঁচ-ছয় দিন পর অর্থাৎ ১৯ তারিখ রেজাল্ট আউট হয়েছে।”

প্রধানমন্ত্রীর আরও সংযোজন, “সেই সমস্ত পরীক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার খবরে গোটা দেশে খুশির হাওয়া বইছে। কিন্তু সেখানে আমরা খুশি হওয়ার লোক নই। সেই কারণে আমি আজ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার নির্দেশ দিয়েছি। এমনকি সেই নির্দেশ ইতিমধ্যেই কার্যকর হয়েছে। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। কাল ক্যাবিনেটে এ নিয়ে আলোচনা করা হবে। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সোমবার থেকে সংসদের দ্বিতীয় সপ্তাহ শুরু হচ্ছে। আমরা চেষ্টা করছি ওই বিল যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত করার।”

আরও পড়ুন: মোদীর আশ্বাসের পর দীর্ঘ ২৭ দিনের মাথায় অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

তবে প্রধানমন্ত্রীর এই ভিডিও প্রকাশ্যে আসতেই অনেকের মধ্যে স্বস্তির হাওয়া বইলেও দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন, “আমরা মধ্যরাতের ভিডিও বার্তার জন্য অপেক্ষা করে নেই। আমরা চাই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।” তবে সবথেকে বড় কথা, মোদীর ভিডিও বার্তার পরপরই দীর্ঘ ২৭ দিনের মাথায় হাসপাতাল থেকেই অনশন ভঙ্গ করেন সোনম ওয়াংচুক। এমনকি সেখানে উপস্থিত থাকেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং।

নিট কাণ্ডে বড় পদক্ষেপ কেন্দ্রের

তবে মোদীর ভিডিও বার্তার পাশাপশি নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে বড় পদক্ষেপ নিয়ে এসে কেন্দ্রীয় সরকার। বর্তমান কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত জোশিকে তাঁর পদ থেকে সরিয়ে এবার তাঁর জায়গায় বহন করা হয়েছে নরেশ পাল গাংওয়ারকে, যিনি এতদিন কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু তা সত্ত্বেও এই আন্দোলন থামবে কিনা তা সময় বলবে।

Leave a Comment