=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘একবার জেলে গেলে’ সেবাশ্রয়ে দুর্নীতি টেনে অভিষেককে ‘চিটিংবাজ ভাইপো’ আখ্যা মুখ্যমন্ত্রীর

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতা হারাতেই দুর্নীতিমূলক একের পর এক অভিযোগ উঠে আসছে অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে! এমনকি বাদ যায়নি তাঁর পরিচালিত ‘সেবাশ্রয়’ (Sebaashray) হেলথ ক্যাম্প। আর এবার ভরা বিধানসভাতেই মমতার ছায়া সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘চিটিংবাজ’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রোগীদের জীবন নিয়ে ছেলেখেলা এবং প্রকাণ্ড জালিয়াতি ও স্বাস্থ্য কেলেঙ্কারির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি দিলেন যে এই মামলায় জড়িয়ে পড়া প্রভাবশালীরা একবার জেলে ঢুকলে আর বেরোতে পারবে না! চাঞ্চল্যকর পরিস্থিতি রাজ্য রাজনীতিতে।

অভিষেককে ‘চিটিংবাজ ভাইপো’ বলেন শুভেন্দু!

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, শনিবার বিধানসভার অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত ‘সেবাশ্রয়’ নিয়ে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন যে, “ তৃণমূল জমানায় ‘সেবাশ্রয়’ শিবিরের নামে একটি বড় মাপের কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় বিষ্ণুপুর থানায় একাধিক FIR দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশি পদক্ষেপ শুরু হতে চলেছে। এমনকি সরকারি হাসপাতালের আল্ট্রা সাউন্ড মেশিন ও এক্স-রে মেশিন বাইরে নিয়ে গেছে। এই চিটিংবাজ ভাইপো অভিজ্ঞদের বদলে মেডিক্যাল কলেজের পড়ুয়া ও সরকারি ডাক্তারদের দিয়ে ডিউটি করাতে বাধ্য করা হয়েছে।”

সেবাশ্রয় নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

অভিযোগের ভাণ্ডার খুলে শুভেন্দু অধিকারী আরও জানান যে, “এই সেবাশ্রয় শিবিরের ভুল চিকিৎসার কারণে একটি শিশুর হাত বাদ গেছে এবং এক মহিলার পা বাদ পড়েছে। দিলীপ মণ্ডলের গোডাউন থেকে সেবাশ্রয় শিবিরের প্রচুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতাল থেকে নিয়ে যাওয়া এক্স-রে ও ইউএসজি মেশিন সিজ করা হয়েছে। এই চিটিংবাজ ভাইপোকে এবার কেউ বাঁচাতে পারবে না। একবার জেলে ঢুকলে আর বেরোতে পারবে না। সেবাশ্রয় দুর্নীতিতে যুক্ত থাকা কোনো অপরাধীকে রেয়াত করা হবে না। তথ্য প্রমাণ হাতে পেলেই আইন মেনেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।” জানা গিয়েছে, CID, STF, পুলিশ ও মেডিক্যাল এক্সপার্টদের নিয়ে তদন্ত করা হবে।

আরও পড়ুন: ককরোচ পার্টির বিক্ষোভ-হিংসার প্রতিবাদে এবার তিরঙ্গা যাত্রার ডাক বিজেপির

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় দাঁড়িয়ে দক্তর রাজীব বিশ্বাস নামে এক চিকিৎসকের একটি বিতর্কিত চিঠির প্রসঙ্গ তোলেন, ঠিক তখনই সেখানে উপস্থিত আরজি করের নির্যাতিতার মা তথা বিধায়ক রত্না দেবনাথ জানান যে সেই চিকিৎসক নাকি দাবি করেছিলেন যে তিনি অভিষেকের হয়েই কাজ করতেন। তখন মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করে বলেন,যে সবকিছুর তদন্ত করা হবে। এর শেষ দেখে আমি ছাড়ব। যদিও এই বিষয়ে এখনও কোনো প্রতিটা দেয়নি অভিষেক এবং তৃণমূল।

Leave a Comment