=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পোলিও আক্রান্ত, বেচেছেন সবজি! চালিয়েছেন রিক্সাও, ভারতের জন্য পদক জিতলেন সেই ঝাণ্ডু

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছরের কমনওয়েলথ গেমসে ভারতের জন্য প্রথম পদক জিতে নিয়ে আসলেন বিহারের ঝান্ডু কুমার (Jhandu Kumar)। 29 বছরের এই ছেলে জাপানের গ্লাসগোয় হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিং ইভেন্টে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। আর সেই সূত্রেই এ বছর ভারতের ঝুলিতে প্রথম পদক এল। যদিও দিনের শুরুতে এক ভারতীয় প্রতিযোগী পদক জেতার দৌড় চতুর্থ স্থানে শেষ করেন। পরবর্তীতে সেই হতাশা এবং ব্যর্থতাকে একেবারে সাফ করে দিলেন বিহারের ঝান্ডু কুমার।

190 কেজি ওজন তুলে সফল ঝান্ডু কুমার

জাপানে অনুষ্ঠিত 2026 কমনওয়েলথ গেমসের পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিং ইভেন্টে অংশ নিয়ে প্রথম প্রচেষ্টায় না হলেও দ্বিতীয় বারে 190 কেজি ওজন তুলে ফেলেন 29 বছর বয়সী পাওয়ার লিফটার। আর সেই সূত্র ধরেই প্রতিযোগিতা শেষ হওয়ার আগে 130.9 পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা করে নেন ভারতের ছেলে। যদিও এদিন তৃতীয় প্রচেষ্টায় 196 কেজি ওজন তোলার চেষ্টা করেছিলেন বিহারের ঝান্ডু। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ায় 190 কেজির সাফল্যকেই সঙ্গী করে ব্রোঞ্জ পদক জিতে যান তিনি।

যদিও পরবর্তীতে নিজের এই ব্যর্থতা নিয়ে মুখ খুলেছিলেন ঝান্ডু। সংবাদ সংস্থা PTI-কে তিনি জানিয়েছেন, বারবেলটি ব়্যাকে আটকে গিয়েছিল। মূলত সে কারণেই টাইমিং এর ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে। তবে ভারতের জন্য প্রথম পদক জিতে খুশি ঝান্ডু। বললেন, “ভারতের জন্য প্রথম পদক জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের পতাকা দেখলে খুব আনন্দ হয়।

অবশ্যই পড়ুন: ভিড় ঠেলাঠেলির দিন শেষ! হাওড়া স্টেশনে খুলছে ২৪ নম্বর প্ল্যাটফর্ম, দিনক্ষণ ঘোষণা রেলের

ঝান্ডুর অতীত চোখে জল আনবে

ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জেতা ঝাণ্ডুর জন্ম হয়েছিল বিহারের নালন্দা জেলার হরনৌতে। ছোটবেলা থেকে অভাবের সংসারে বেড়ে ওঠার কারণে একটা সময় বাবার সাথে রাস্তায় আলু পেঁয়াজ পর্যন্ত বিক্রি করেছেন তিনি। এখানেই শেষ নয়, করোনা মহামারীর সময় ব্যবসা বন্ধ হয়ে গেলে রাস্তায় রিক্সাও চালিয়েছিলেন ঝান্ডু। একেবারে ছোটবেলা থেকে পোলিও আক্রান্ত ছেলেটি যে শেষ পর্যন্ত ভারতের জন্য পদক দিতে আনতে পারবে সেটা কল্পনাই করতে পারেননি ঝান্ডু কুমারের পরিবারের সদস্যরা।

Leave a Comment