৫ বছরে ৫ লক্ষ আয়! পোস্ট অফিসের এই স্কিমে মিলছে মোটা সুদ

অনন্যা সরকার, কলকাতা: ভারতীয় ডাকবিভাগ (India Post) বেশ কয়েকটি সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Small Savings Schemes) পরিচালনা করে, যা নবীন থেকে প্রবীণ নাগরিক – সকলের জন্যই উপযোগী। এই স্কিমগুলি কেবল নিরাপদ বিনিয়োগের জন্য নয়, আকর্ষণীয় সুদের হারের জন্যও জনপ্রিয়। তাই, পোস্ট অফিসের (Post Office) স্কিমগুলিতে অল্প বিনিয়োগের মাধ্যমেও যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করা সম্ভব হয়। এমনই একটি প্রকল্প হলো পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম (Post Office Time Deposit Scheme), যেখানে এককালীন টাকা জমা দেওয়ার মাধ্যমে গ্রাহকরা শুধুমাত্র সুদ বাবদই ৫ লক্ষ টাকার বেশি আয় করতে পারেন। চলুন এই পোস্ট অফিস স্কিমের সুবিধাগুলো জেনে নেওয়া যাক।

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের সুবিধাগুলি

যাঁরা তাদের বিনিয়োগের অর্থ সুরক্ষিত রাখার পাশাপাশি ভালো সুদের হার চান, তাদের জন্য পোস্ট অফিস স্কিমগুলো একটি ভালো বিকল্প হতে পারে, কারণ সরকার নিজেই ছোট বা বড় যেকোনো বিনিয়োগের ১০০% নিরাপত্তার নিশ্চয়তা দেয়। অর্থাৎ, এই স্কিমগুলি সম্পূর্ন ঝুঁকিমুক্ত।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের ৬ জেলায়, আজকের আবহাওয়া

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমটি শুধু নিরাপদ বিনিয়োগ হিসেবেই জনপ্রিয় নয়, এর থেকে ভালো মুনাফাও মেলে। সরকার এই স্কিমে আকর্ষণীয় সুদের হার প্রদান করে, যার সর্বোচ্চ সীমা ৭.৫০%। জানিয়ে রাখি, এই সরকারি স্কিম বিনিয়োগের মেয়াদের ওপর নির্ভর করে বিভিন্ন হারে সুদ প্রদান করে। উদাহরণস্বরূপ, এক বছরের টাইম ডিপোজিটে ৬.৯০%, দুই বছরের বিনিয়োগে ৭.০০%, তিন বছরের জন্য ৭.১০% এবং পাঁচ বছরের বিনিয়োগে ৭.৫০% হারে সুদ পাওয়া যায়। এছাড়া, টাইম ডিপোজিট স্কিম শুধু উচ্চ সুদের হারই দেয় না, তার  সাথে আয়কর আইনের ৮০সি (80C) ধারার অধীনে কর ছাড় এবং কর সুবিধাও মেলে। 

উল্লেখযোগ্যভাবে, পোস্ট অফিসের এই প্রকল্পে মাত্র ১,০০০ টাকা দিয়ে সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন বিনিয়োগকারীরা। এই প্রকল্পে গ্রাহক তার ইচ্ছামতো টাকা জমা দিতে পারেন, অর্থাৎ বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই। তিনি তার সুবিধামতো নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন।

আরও পড়ুন: সেলফ এনুমারেশনের উপর জোর, জনগণনার সাথে হবে একাধিক কাজ, জানালেন মুখ্যসচিব

কীভাবে এককালীন বিনিয়োগ করে ৫ লক্ষ টাকা লাভ করা যাবে?

পোস্ট অফিস টাইম ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, যদি কোনো বিনিয়োগকারী পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্টে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য এককালীন ১১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সর্বোচ্চ ৭.৫% সুদের হারে মোট ম্যাচিউরিটি পরিমাণ হয় ১৬,৬৭,৪৪০ টাকা। এই টাকার মধ্যে, শুধুমাত্র সুদ বাবদ আয় হবে ৫,১৭,৪৪০ টাকা।

Leave a Comment