=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কবে খুলবে জন্ম-মৃত্যু শংসাপত্র সংক্রান্ত পোর্টাল? বড় খবর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কবে চালু হবে কলকাতা পুরসভার জন্ম-মৃত্যু শংসাপত্র সংক্রান্ত পোর্টাল (KMC Portal)? এবারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই 13 মে থেকে বন্ধ হয়ে রয়েছে জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত বিশেষ পোর্টালটি। যার ফলে ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। শংসাপত্র পেতে দূরদূরান্ত থেকে কলকাতা পুরসভায় ছুটে যাচ্ছেন বহু মানুষ। এরই মাঝে বৃহস্পতিবার, কলকাতার স্বাস্থ্য বিভাগ সহ নানান জায়গায় পুলিশি অভিযান চলেছে।

কবে চালু হবে শংসাপত্র সংক্রান্ত বিকল হয়ে যাওয়া পোর্টাল?

সম্প্রতি নবান্নের তরফে ঘোষণা করা হয়, রাজ্যের পঞ্চায়েত প্রধান এবং পুরপ্রধানরা আর জন্ম ও মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না। এবার থেকে বার্থ এবং ডেথ সার্টিফিকেট দেওয়ার অধিকার থাকবে শুধুমাত্র সরকারি আধিকারিকদের হাতে। একই সাথে এদিন রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়, বাম আমল থেকে তৃণমূল আমলের গোড়া পর্যন্ত যত শংসাপত্র বিলি করা হয়েছে, সবটাই যাচাই করে দেখা হবে। এর আগে তৃণমূল আমলে বিভিন্ন সময়ে ভুয়ো নাগরিকদের জন্ম এবং মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছিল। মূলত সে কারণেই, এবার সবটাই খতিয়ে দেখবে সরকার।

নবান্নের এই নির্দেশের পরই ময়দানে নামে পুলিশ। আর তারপরেই শংসাপত্র সংক্রান্ত কলকাতা পুরসভার বিকল হয়ে যাওয়া পোর্টালটি কবে খুলবে তা নিয়ে আরও বেড়েছে সংশয়। এ প্রসঙ্গে বিভাগীয় একাধিক জানিয়েছেন, “13 মে-র পরেই বন্ধ করে দেওয়া হয়েছিল জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত পোর্টাল। শোনা গিয়েছিল, খুব শীঘ্রই সেই পোর্টাল খোলা হবে। তবে পুলিশি অভিযান শুরু হতেই নতুন করে পোর্টাল খোলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।”

অবশ্যই পড়ুন: ইচ্ছে মতো ভ্রমণের দিন শেষ, ভিসা ছাড়া আর ভারতীয়দের ঢুকতে দেবে না এই ৪ দেশ!

প্রসঙ্গত, সন্তানকে স্কুলে ভর্তি করা থেকে শুরু করে বিদেশ ভ্রমণ সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজন হয় জন্ম এবং মৃত্যু শংসাপত্র। বর্তমানে সেই শংসাপত্র সংক্রান্ত পোর্টাল বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে সশরীরে সেগুলি নিতে ছুটে আসতে হচ্ছে আমজনতাকে। যদিও কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, পোর্টাল বন্ধ থাকলেও সদ্যজাত শিশু বা সদ্য প্রয়াত ব্যক্তির শংসাপত্র পেতে সমস্যা হচ্ছে না।

Leave a Comment