=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হারের পর প্রথমবার প্রকাশ্যে মেসি, অবসর নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন তারকা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্পেনের কাছে হেরে কার্যত গা ঢাকা দিয়েছিল আর্জেন্টিনা (Argentina) দল! ফাইনালে স্বপ্নভঙ্গ হওয়ার পর থেকে প্রকাশ্যে  আসতে দেখা যায়নি লিওনেল মেসিকেও (Lionel Messi)। তবে এবার সর্বসমক্ষে হাজির হলেন লিও। আর্জেন্টিনার অধিনায়ককে দেখা গেল তাঁর রোসারিয়োর বাড়ির কাছেই। সূত্রের খবর, ইন্টার মিয়ামির প্রাক মরসুম প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার আগে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন লিও। এখন নাকি নিজের আদি বাড়িতেই রয়েছেন তিনি।

স্থানীয় হিসেবেই ধরা পড়লেন লিও

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো নিজের শহরেই ধরা দিয়েছেন লিওনেল মেসি। জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ শনিবার রোসারিয়োয় একটি স্থানীয় ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন লিওনেল মেসি। পরনে ছিল হুডি। তা দিয়েই কোনরকমে মাথা ও মুখ ঢেকে স্টেডিয়ামের একপাশে বসে স্থানীয় ফুটবল ম্যাচ উপভোগ করছিলেন তিনি। যাতে বাকিরা তাঁর উপস্থিতি টের না পায় সেজন্যই নিজেকে একটু আলাদা করে রেখেছিলেন। কিন্তু তাও মেসিকে দেখেই চিনতে পেরে গিয়েছিলেন স্টেডিয়ামের দর্শকরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ছবি ভিডিও মারফত জানা গেল, এদিন মেসিকে দেখতে পেয়ে তাঁর নাম ধরে চিৎকার করতে থাকেন ফুটবল ম্যাচ দেখতে আসা স্থানীয় দর্শকরা। মেসিও হাসিমুখে তাঁদের প্রত্যুত্তর জানান। ইতিমধ্যেই সেই তথ্য প্রকাশ করেছে রোসারিয়োর সংবাদমাধ্যম। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ছেলেকে নিয়ে স্থানীয় ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মেসি।

অবশ্যই পড়ুন: রাজ্যজুড়ে ৯ দিন হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করতেই হবে, ১৩ দফা নির্দেশ নবান্নের

মেসির অবসর নিয়ে মুখ খুললেন মেসির সতীর্থ

শনিবারই সতীর্থ লিওনেল মেসিকে নিয়ে মুখ খুলেছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়োনার্দো পারেদেস। তিনি জানান, খুব সম্ভবত বিশ্বকাপ ফাইনালেই মেসি আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। পারদেসের কথায়, “আমার মনে হয় মেসি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফাইনালেই ও নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছে। আশা করব এই ভাবনাটা সত্যি হবে না। মেসির সাথে আরও কয়েকটা ম্যাচ খেলতে চাই। কিন্তু অবসর নিয়ে সিদ্ধান্ত নেওয়া তো শুধুমাত্র ওর হাতেই।”

Leave a Comment