বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবারও ভারতের কাছে পরাস্ত পাকিস্তান (Pakistan Lost To India)। 2026 কমনওয়েলথ গেমসের রাউন্ড অফ 16 এ ভারতীয় বক্সার মান্দেংবাম যদুমণি সিং পাকিস্তানি বক্সার সুমামা রহমানকে তিন রাউন্ডে একেবারে দুরমুশ করে ছাড়লেন। এদিন গোটা ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করেছিলেন ভারতীয় বক্সার যদুমণি সিং। পাকিস্তানি প্রতিপক্ষকে এদিন মঞ্চে একেবারে টিকতেই দেননি তিনি। আর সেই সূত্র ধরেই পশ্চিমের দেশের বক্সারকে গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নিলেন ভারতীয় বক্সার।
55 কেজির বিভাগে জয়লাভ করলেন ভারতীয় বক্সার
কমনওয়েলথ গেমসের রাউন্ড অফ 16 এর মঞ্চে যদুমণি সিং এবং সুমামা রহমানের মধ্যকার ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাময়! 55 কেজির বিভাগে নেমেই দুর্ধর্ষ ফুটওয়ার্ক এবং দক্ষ হাতে পাঞ্চ মেরেই পাকিস্তানের খেলোয়াড়কে গোটা ম্যাচেই আর ফেরার সুযোগ দেননি যদুমণি সিং। অফিশিয়ালস স্কোরবোর্ড বলছে, এদিন তিনজন বিচারকের সিদ্ধান্ত 30-27 যদুমণির পক্ষে ছিল। এমনকি পরবর্তীতে বিচারকদের দেওয়া স্কোরেও এগিয়ে যান তিনি।
বলাই বাহুল্য, এদিন টানা পাঁচ রাউন্ডে পরপর জিতে পাকিস্তানের প্রতিপক্ষকে একেবারে নাকানি চোবানি খাইয়েছিলেন ভারতের বক্সার যদুমণি। কমনওয়েলথ গেমসের রাউন্ড অফ 16 এর মঞ্চে 5-0 ব্যবধানে জিতে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিলেন ভারতীয় বক্সার। সেই সাথেই একরাশ সাফল্য নিয়ে পৌঁছে গেলেন কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে। যা অনুষ্ঠিত হবে 28 জুলাই অর্থাৎ আগামীকাল।
অবশ্যই পড়ুন: জিম্বাবুয়েকে দুরমুশ করে প্লেয়ার অফ দ্য সিরিজ, বৈভব সূর্যবংশী বললেন..
প্রসঙ্গত, সম্প্রতি এফআইএইচ ইয়ুথ হকি 5 এস এশিয়ান চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে পরাস্ত করেছিল ভারত। সেই লজ্জার পরাজয়ের পর এবার বক্সিংয়ের মঞ্চে তাও আবার কমনওয়েলথ গেমসে ভারতের কাছে হেরে নাক কাটাল পাকিস্তান। এক কথায়, ক্রিকেট থেকে শুরু করে হকি সহ অন্যান্য প্রায় সব খেলাতেই পাকিস্তানের জম যে ভারত সে কথা প্রমাণিত!