হাসপাতাল থেকে ছাড়া পেতেই এই একজনকে শ্রদ্ধা জানাতে চলেছেন সোনাম ওয়াংচুক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ লড়াই, সংগ্রামে সফল হয়েছে ছাত্র-ছাত্রীরা। একটানা আন্দোলনে (Gen Z Protest) সাড়া দিয়েছে কেন্দ্রীয় সরকার। পদত্যাগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর সেই সাফল্যের পর পরই এবার দিল্লির সফদরজং হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিশিষ্ট সমাজ সেবক তথা বিজ্ঞানী সোনাম ওয়াংচুক (Sonam Wangchuk)। হাসপাতাল থেকে বেরোনোর আগে ক্যামেরার মুখোমুখি হয়ে সকলের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন লাদাখের বিজ্ঞানী।

ভিডিও বার্তায় কী জানালেন সোনাম?

সোমবার, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এক ভিডিও বার্তায় বিজ্ঞানী সোনাম ওয়াংচুক বলেন, “সবাইকে নমস্কার। অবশেষে দিনটা এল, আমি আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছি। অনেক ভাল আছি। খুব ভাল অনুভব করছি। ভাল খাবার খাচ্ছি। ধীরে ধীরে শরীরের শক্তি পাচ্ছি। আজ আমি এখান থেকে লাদাখে নিজের বাড়ি যাওয়ার আগে রাজঘাটে বাপুকে (মহাত্মা গান্ধী) শ্রদ্ধা জ্ঞাপন করব।”

ওই ভিডিও বার্তায় সোনাম আরও বলেন, “আপনাদের হয়তো মনে থাকবে, আমি যখন সুইজারল্যান্ড থেকে দেশে ফিরলাম অনশন শুরু করার আগে ঠিক রাজঘাটে বাবুকে শ্রদ্ধা জ্ঞাপন করে তারপরেই যন্তর মন্তরে অনশনে বসে ছিলাম। আজ আবার সেটাই করব। তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যাওয়ার আগে সবাইকে আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আপনারা প্রত্যেকে ছোট বড়.. বিভিন্ন প্রান্তে আওয়াজ তুলেছেন, আন্দোলন তৈরি করেছেন এবং আমরা শেষ পর্যন্ত সফল হয়েছি। এভাবেই সবাই একসাথে জুড়ে থাকবেন আশা করি। সকলকে ধন্যবাদ এবং নমস্কার।”

অবশ্যই পড়ুন: এবার পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ মুনিরের হাতে, চিন্তা বাড়ল ভারতের!

উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছিল ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে পরবর্তীতে তাঁদের অনশনে যোগ দিয়েছিলেন বিজ্ঞানী সোনাম ওয়াংচুক। পরে ধীরে ধীরে ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এগিয়ে আসেন অনেকেই। দেশের নানান প্রান্তে গড়ে ওঠা আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান।

Leave a Comment