শ্রীরামপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে ছুটবে নতুন বাস, কবে থেকে চালু হচ্ছে পরিষেবা?

অনন্যা সরকার, হুগলি: বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর সারা রাজ্যের পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার জন্য একাধিক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে বাস পরিষেবাকে (West Bengal Bus Service) উন্নত করার জন্য সরকারের উদ্যোগ চোখে পড়ার মতো। রাজ্যের বিভিন্ন জায়গায় পুরোনো বাসরুটগুলি পুনরায় চালু করা হচ্ছে বা নতুন রুট তৈরি হচ্ছে। এর পাশপাশি রাস্তায় নামছে নয়া বাসও। ফলে যাত্রীদের যাতায়াতে প্রভূত সুবিধা হচ্ছে। এখন যেমন শ্রীরামপুর থেকে শিলিগুড়ি (Serampore-Siliguri Bus) পর্যন্ত নতুন বাস চালানোর কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে। কবে থেকে চালু হবে পরিষেবা, আসুন জেনে নেওয়া যাক। 

শ্রীরামপুর থেকে শিলিগুড়ি নতুন বাস পরিষেবা

শ্রীরামপুর থেকে শিলিগুড়ি বাস পরিষেবা চালু করার পরিকল্পনা করা হচ্ছে। সম্প্রতি এএসআর পরিবহন (ASR Paribahan)-এর বাস চালু হয়েছে শ্রীরামপুর থেকে দিঘা রুটে। এই বাস পরিষেবাটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই এবার দক্ষিণবঙ্গের এই শহর থেকে উত্তরবঙ্গে পাড়ি দেওয়ার নয়া বাস চালু করার কথা ভাবনা-চিন্তা করা হচ্ছে। 

আরও পড়ুন: সংস্কারের জন্য বালি ব্রিজে চলবে যান নিয়ন্ত্রণ, কোন রুটে চলবে বাস? জানুন সবটা

যদিও, বাসটি চালু করার সিদ্ধান্ত এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, তবে শোনা যাচ্ছে যে দুর্গাপুজোর সময় বা পুজোর পরে রাস্তায় নামতে পারে শ্রীরামপুর থেকে শিলিগুড়িগামী এই বাস। আরামদায়ক, নিরাপদ ও নির্ভরযোগ্য এই বাস পরিষেবা শ্রীরামপুরবাসীদের জন্য উত্তরবঙ্গ সফর করা আরও সহজ করে তুলবে। শোনা যাচ্ছে এসি ও নন এসি – দুই ধরনের বাসই চালানো হবে এবং টিকিট বুকিংয়ের জন্য অনলাইন সুবিধাও মিলবে। 

আরও পড়ুন: এবার সব স্কুলে চালু হচ্ছে বায়োমেট্রিক, পড়ুয়াদের উপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের

প্রসঙ্গত, গত মে মাসে চালু হওয়ার পর এএসআর পরিবহনের শ্রীরামপুর থেকে দীঘা রুটের এসি বাস (স্কাইলার্ক) সার্ভিসটি যাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি শ্রীরামপুর বাস টার্মিনাস থেকে সকাল ০৬:১৫ মিনিটে ছাড়ে ও ১১:০০ টায় দিঘা পৌঁছায়। আবার, বেলা ১২:৪৫ মিনিটে নতুন দিঘা থেকে যাত্রা করে ও সন্ধ্যা ৬:৩০ মিনিটে শ্রীরামপুরে পৌঁছায়। বাসটির ভাড়া মাথা পিছু ৩৫০ থেকে ৪০০ টাকা। 

Leave a Comment