=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রুশ তেল মানেই বিপদ, ভারতের ঘাড়ে ১০০ শতাংশ শুল্কের খাড়া! বিল পাস করিয়ে নিল আমেরিকা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়া থেকে তেল (Russian Oil) কিনলেই পেতে হবে কঠিন শাস্তি। সেই মর্মে, এবার বিল পাস হয়ে গেল আমেরিকান সেনেটে (America) । এর ফলে, এবার থেকে রাশিয়ার তেলের গ্রাহকদের উপর 100 শতাংশ শুল্ক চাপাতে পারে ডোনাল্ড ট্রাম্পের দেশ। আর তাতে বড়সড় বিপদে পড়তে পারে ভারত। শুধু নয়া দিল্লি নয় বরং চিনের মতো একাধিক দেশ যারা রাশিয়া থেকে ক্রমাগত তেল কিনে চলেছে, তাদের উপর শুল্কের খাড়া চাপাবে আমেরিকা!

বিপাকে ভারত?

রাশিয়া থেকে তেল কেনে এমন দেশগুলিকে কঠিন শাস্তি দিতে আগেই চড়া শুল্কের বিল প্রস্তাব করেছিলেন সদ্য প্রয়াত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। সেই বিলে বলা হয়েছিল, যেসব দেশ আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে ক্রমাগত তেল কিনে চলেছে তাদের উপর একেবারে 500 শতাংশ শুল্ক চাপানো হবে। যদিও শেষ পর্যন্ত এই বিল কার্যকর হয়নি। তবে, গ্রাহামের মৃত্যুর পর বিশেষ বিলটিকে সংশোধন করে শুল্কের পরিমাণ কমিয়ে 100 শতাংশ করেছিল মার্কিন প্রশাসন।

আমেরিকার তরফে যে নয়া বিল পেশ করা হয়েছিল সেই বিলে খুব পরিষ্কারভাবে জানানো হয়, যেসব দেশ আমেরিকার নিষেধাজ্ঞা সত্বেও রাশিয়া থেকে তেল কিনবে তাদের উপর 100 শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। এবার মার্কিন সেনেটে পাস হয়ে গেল সেই বিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ইউক্রেনের প্রেসিডেন্টের মার্কিন সফরের মাঝেই বিলটিতে সবুজ সংকেত দিয়েছে মার্কিন সেনেট।

বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, এই বিলের কারণে ভারতের উপর ব্যাপক চাপ আসতে চলেছে। বলাই বাহুল্য, চিন যেহেতু রাশিয়ার তেলের বড় গ্রাহক ফলে ড্রাগনের পর সবচেয়ে বেশি চাপের মুখে পড়বে ভারত। সবচেয়ে বড় কথা, আমেরিকার এই বিল এমন সময় পাস হল যখন পশ্চিম এশিয়ায় অশান্তি বিরাজ করছে। তাছাড়াও, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। তাতে করে রাশিয়ার তেলের উপর বেশি করে নির্ভরশীল হয়েছে নয়া দিল্লি।

অবশ্যই পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি কোনও দিন, সেই ব্যক্তিই টিম ইন্ডিয়ার কোচ হলেন

কূটনৈতিক মহলের একাংশের দাবি, ভারত সহ যে সমস্ত দেশ রাশিয়া থেকে তেল কিনছে তাদের উপর 100 শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে শুধুমাত্র সেই দেশগুলিকেই টার্গেট করা নয় বরং ভ্লাদিমির পুতিনের দেশের উপর ক্রমাগত আর্থিক চাপ বাড়াতে চাইছে ট্রাম্পের দেশ। আর সেই সূত্র ধরেই ইউক্রেনের প্রতি আগ্রাসন প্রতিরোধ করাই লক্ষ্য আমেরিকার।

Leave a Comment