=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পেঁয়াজের গায়ে কালো ধুলোর আস্তরণ কি মারাত্মক? জানুন কী বলেছেন বিশেষজ্ঞরা

অনন্যা সরকার, কলকাতা: ভারতের অধিকাংশ রান্নায় পেঁয়াজ (Onion) একটি অপরিহার্য উপকরণ। সাধারণ সবজি থেকে মাছ-মাংস – সব রকমের রান্নাতেই পেঁয়াজের ‘তড়কা’ না থাকলে মুখে রোচে না অনেকেরই। তাছাড়া, পেঁয়াজের স্বাস্থ্যগুণও রয়েছে প্রচুর। এটি হজম শক্তি বাড়ানোর পাশাপাশি ত্বক ও চুলের সমস্যা দূর করে এবং হৃদযন্ত্রকেও সুস্থ রাখে। তবে রান্না করার সময় পেঁয়াজকে ধুয়ে কেটে তৈরি করতে গিয়ে এর গায়ে কালো ধুলো বা পাউডারের মতো জিনিসটি (Black Spot on Onions) কি কখনও লক্ষ্য করেছেন? অনেকেই এরকম দেখলে পেঁয়াজের ওই অংশটি ছাড়িয়ে ভিতরের অংশ ব্যবহার করেন, আবার অনেকে স্রেফ ধুয়ে নিয়ে রান্নায় দেন সেই পেঁয়াজ। কিন্তু জানেন কি এই কালো দাগের আসল কারণ? এই ধরনের পেঁয়াজ খাওয়া কি নিরাপদ? আসুন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক এই নিবন্ধে। 

পেঁয়াজের গায়ের কালো দাগের কারণ

খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পেঁয়াজের গায়ে লেগে থাকা এই কালো ধুলো আসলে তৈরি হয় অ্যাসপারজিলাস নাইজার (Aspergillus niger) নামের এক প্রকার ছত্রাকের কারণে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় জন্মায় এই ছত্রাক। প্লাস্টিকের ব্যাগের মধ্যে বা স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে পেঁয়াজ রেখে দিলে বাইরের খোসায় বাসা বাঁধে এই ফাংগাস। কালো ধুলোর মতো আস্তরণ জমতে শুরু করে পেঁয়াজের গায়ে। প্রতিরোধক শুষ্ক খোসাটি ক্ষতিগ্রস্থ হলেও ছত্রাকের আক্রমণের সম্ভাবনা আরও বেড়ে যায়। 

আরও পড়ুনঃ ডুবে যাবে ৫০ তলা বাড়িও! এটিই ভারতের গভীরতম নদী, জেনে নিন রহস্যও

তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। বিশেষজ্ঞরা অভয় দিয়ে বলছেন, এই দাগের কারণ ভয়ঙ্কর মিউকরমাইকোসিস বা ‘ব্ল্যাক ফাঙ্গাস’ (Black Fungus) নয়। ঠিকভাবে ধুয়ে পরিস্কার করে এবং দাগ লাগা জায়গাটি ফেলে দিয়ে রান্নায় ব্যবহার করলে কোনো সমস্যা হয় না। তবে এক্ষেত্রে বাইরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি। এভাবে ব্যবহার করলে স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।  

আরও পড়ুনঃ কমছে স্টপেজ, এই স্টেশনগুলো দাঁড়াবে না শিয়ালদা-রানাঘাট এসি লোকাল, বিজ্ঞপ্তি রেলের

যদিও কিছু সতর্কবাণী দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, অ্যাসপারজিলাস নাইজার ছত্রাক এক ধরণের টক্সিন তৈরি করে, যা সুস্থ পূর্ণবয়স্ক মানুষের জন্য ক্ষতিকর না হলেও, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা হাঁপানি ও ফুসফুসের সমস্যা রয়েছে, তাদের জন্য বিপদজনক হতে পারে। শ্বাসকষ্ট বা অ্যালার্জিতে ভুগছেন যেসব মানুষ, তাদের কালো দাগযুক্ত পেঁয়াজ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। তাই পেঁয়াজে কালো দাগ দেখলেই যে সেটা খাওয়া অযোগ্য তা নয়, নিজের স্বাস্থ্যের দিকটি বিচার করে ভালো করে ধুয়ে, ক্ষতিগ্রস্ত অংশ বাদ দিয়ে রান্নায় ব্যবহার করাই যায়। 

Leave a Comment