=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অবশেষে অন্তর্বর্তী সুরক্ষা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বড় রায় হাইকোর্টের

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে মিলল স্বস্তি, একটা নয়, পর পর তিনটে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) অন্তর্বর্তী আইনি সুরক্ষা দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্যে ক্ষমতা বদলের পর থেকেই অভিষেকের বিরুদ্ধে একের পর এক FIR দায়ের হয়েছে বিভিন্ন থানায়। আর এবার তার মধ্যে তিনটি মামলায় আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনও করা পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়ে দিলেন বিচারপতি। পাশাপাশি আদালতের তরফে জানানো হয়েছে মামলার পরবর্তী শুনানি হবে ৬ আগস্ট।

রক্ষাকবচের জন্য আদালতে মামলা অভিষেকের

কিছুদিন আগেই একাধিক এফআইআর সংক্রান্ত মামলায় রক্ষা কবজ চেয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর একটাই দাবি ছিল যে তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত যতগুলি মামলা হয়েছে, সেগুলিতে যেন তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়। কারণ ভোটের ফল প্রকাশের পরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এই ধরনের অভিযোগ করা হচ্ছে, যা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থী। অবশেষে সেই মামলা নিয়ে বড় রায় দিল হাইকোর্ট।

অন্তর্বর্তী আইনি সুরক্ষা দিল হাইকোর্ট

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছিল। সেখানে আবেদনকারীর আর্জি শুনে কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে যে, আপাতত শিলিগুড়ি সাইবার থানা, কালীতলা ও বিষ্ণুপুর থানায় অভিষেকের নামে যে FIR হয়েছে, সেই FIR-এর ক্ষেত্রে রক্ষাকবচ দেওয়া হবে। কড়া কোনও পদক্ষেপ করা যাবে না। আগামী ১৭ আগস্ট পর্যন্ত এই অন্তর্বর্তী আইনি সুরক্ষা কার্যকর করা থাকবে বলে জানানো হয়েছে। যদিও শুরুতে রাজ্য সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই রক্ষাকবচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তখন পাল্টা প্রশ্ন তুলেছিলেন বিচারপতি।

আরও পড়ুন: নিম্নচাপ কাটলেও ভারী বর্ষণের সতর্কতা, বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, আগামীকালের আবহাওয়া

উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের উদ্দেশ্যে বলেছিলেন যে, ‘মামলাকারী যখন তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত, তখন এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে এত কড়া পদক্ষেপ বা হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা নেই।’ এরপরই তিনটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। তবে বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করায় রাশ টানা নিয়ে কোনও নির্দেশ দেওয়া হবে না। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যে কোথায়, কত মামলা হয়েছে তারও তালিকা চেয়েছে আদালত। জানানো হয়েছে আগামী ৬ আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে।

Leave a Comment