=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দেখানো হয়েছিল ধুরন্ধরে, করাচিতে গুলিবিদ্ধ সেই গ্যাংস্টার উজাইরের ভাই জুবাইর বালুচ

সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানের করাচি শহরের লিয়ারি এলাকায় ফের উত্তেজনা। কুখ্যাত গ্যাংস্টার উজাইর বালুচের ভাই জুবাইর বালুচ (Zubair Baloch) সশস্ত্র হামলার শিকার হয়ে গুরুতর জখম হয়েছেন বলে খবর। বাড়ির সামনে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়েছে। এমনকি তাঁর আশেপাশে থাকা আরও দু’জন সাধারণ মানুষও আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় জুবাইরকে দ্রুত করাচির সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের অনুমান, তাঁর বুকে এবং পেটে গুলি লেগেছে। তবে তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।

মোটরসাইকেলে এসে হামলা পাকিস্তানের গ্যাংস্টারের ভাইকে

স্থানীয় সূত্র অনুযায়ী জানা গিয়েছে, হামলার সময় জুবাইর বালুচ নিজের বাড়িতেই ছিলেন। সেই সময় মুখ ঢাকা দুই আততায়ী মোটরসাইকেল এসে আচমকা গুলি চালায়। ঘটনাস্থলে এক দোকানদার পাল্টা গুলি চালালে হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এর পরপরই আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে এই ঘটনার পর ইতিমধ্যেই পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলি তদন্ত শুরু করেছে। এমনকি পুলিশের শীর্ষ আধিকারিকরা জানাচ্ছেন, হামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা, গ্যাং সংঘর্ষ কিংবা অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও স্থানীয় মহলের দাবি, সম্প্রতি জুবাইর বালুচ একটি রাজনৈতিক দলে সক্রিয়ভাবে যোগদান করেছিলেন। পাশাপাশি তদন্তকারীরা সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন। এমনকি হামলার পর করাচির লিয়ারি এলাকায় নতুন করে গ্যাং সংঘর্ষ শুরু হওয়ারও আতঙ্ক রয়েছে।

আরও পড়ুন: দরপত্র ছাড়া ইসকনকে বরাত! হাইকোর্টের দ্বারস্থ মিড ডে মিল কর্মী সংগঠন

তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, জুবাইর বালুচের বড় ভাই উজাইর বালুচ দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অন্যতম কুখ্যাত গ্যাংস্টার হিসেবে পরিচিত। তিনি নিষিদ্ধ ঘোষিত পিপলস আমান কমিটির নেতৃত্ব দিয়েছিলেন। এমনকি ২০০৯ সালে গ্যাংস্টার রহমান ডাকাইতের মৃত্যুর পর লিয়ারির অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছিলেন তিনি। তারপর থেকেই খুন, তোলাবাজি সহ অস্ত্র পাচার, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলা সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Leave a Comment