বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল (Trinamool Congress) আমলে আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে ভুরি ভুরি। তবে এবার যা ঘটে গেল তা অত্যন্ত বেদনাদায়ক। জানা গিয়েছে, আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও প্রথম কিস্তির পর আর ঘরের টাকা না মেলায় মাটির বাড়িতে থাকতে হচ্ছিল বাবা এবং মেয়েকে। শ্রাবণের প্রবল বৃষ্টিতে সেই মাটির বাড়ি ধসে মৃত্যু হল দুজনেরই (Pradhan Mantri Awas Yojana)। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সপ্তগ্রাম বিধানসভার মগরা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
তৃণমূলের দুর্নীতি প্রাণ কেড়ে নিল দুজনের!
সপ্তগ্রাম বিধানসভার মগরা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মালিকপাড়ার বাসিন্দা বছর 57 এর গৌর মালিক নিজের মেয়েকে নিয়ে একটি মাটির বাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ, আবাস যোজনার তালিকায় নাম ছিল ওই পরিবারের। কিন্তু তা সত্ত্বেও বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়ে আর কোনও টাকা পাননি পেশায় সবজি বিক্রেতা গৌর। ভরা তৃণমূল জামানায় নানা মহলে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। যার কারণে মাটির বাড়িতেই মাথা গুঁজে পড়ে থাকতে হয়েছিল বাবা এবং প্রতিবন্ধী মেয়েকে।
পাকা ঘর তৈরি করতে না পারায় মাটির ঘরে বসবাস করতে করতেই একদিন ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, শ্রাবণের প্রবল বৃষ্টির কারণে গৌর বাবুদের মাটির ঘরের ভিত আলগা হয়ে দেওয়াল ভেঙে পড়ে। আর তাতেই মৃত্যু হয় বাবা এবং মেয়ের। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেও ওই অঞ্চলে প্রবল বৃষ্টি হয়েছিল। সেই সময় মাটির ঘরেই ঘুমোচ্ছিলেম দুজন। রাতভর বৃষ্টি চলায় ভোরের দিকে গোটা মাটির ঘরটাই ভেঙে পড়ে বাবা এবং মেয়ের শরীরের উপর। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
অবশ্যই পড়ুন: ভারতীয় পাসপোর্ট পাওয়া যোগ্য কারা? সংসদে জানিয়ে দিল কেন্দ্র
স্থানীয়দের একাংশের দাবি, তাঁরা জোরালো আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন বাবা এবং মেয়ের নিথর দেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় মগরা থানায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়দের একটা বড় অংশের দাবি, পূর্বতন সরকারের আমলে তৃণমূলের নেতারা ঘর দেওয়ার নাম করে অনেকের আবাস যোজনার টাকা আত্মসাৎ করেছেন। কারও দাবি, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দিয়ে দ্বিতীয় কিস্তি এবং জব কার্ডের টাকাও নিজেদের পকেটে ধরেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে নেতারা! এমনকি সেই অর্থ উপর মহলেও গেছে বলেই দাবি অনেকের