=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বর্ষায় দেওয়ালে ড্যাম্প রুখতে মেনে চলুন এই ঘরোয়া টিপস

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষা, (Monsoon) ভয়ংকর গরমের হাত থেকে রক্ষা করলেও একাধিক সমস্যা নিয়ে হাজির হয়। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে মাঝেমাঝেই ঘরের দেওয়ালের কোনও কোনও অংশে ড্যাম্প (Damp Walls) পড়ে যায়। এমনকি মাঝে মাঝে দেওয়ালের রং উঠে শ্যাওলা পরে যায়। তাই বর্ষায় বাড়ির বাড়তি যত্ন নিতে হয়। কিন্তু অনেকেই বুঝতে পারেন না কী করা উচিত। তাই আমাদের আজকের প্রতিবেদন বেশ কিছু ঘরোয়া টিপস নিয়ে এসেছে যাতে ঘরে কোনো ড্যাম্প না ধরে।

দেওয়ালে ড্যাম্পের সমস্যা থেকে মুক্তির উপায়

  • আমরা অনেক সময়ই বেশ কিছু কাঠের আসবাব পত্র দেওয়ালে লাগিয়ে রাখি। দীর্ঘদিন ধরে একই জায়গায় দেওয়ালে আসবাব লাগানো থাকলে তা থেকে ড্যাম্প ধরতে পারে। তাই মাঝেমাঝে জায়গা পরিবর্তন করা উচিত। এতে দেওয়ালে ড্যাম্প পড়বে না।
  • অনেক ক্ষেত্রেই দেখা যায় বাড়ির ছাদে ফাটল ধরে যায়। আর বর্ষার সময় অনবরত বৃষ্টির হওয়ায়, সেখান থেকে জল চুঁইয়ে পড়তে থাকে। আর তাতেই দেওয়ালে ড্যাম্প পড়তে থাকে। তাই শীঘ্রই মিস্ত্রি ডেকে ছাদ ঠিক করে নেওয়া উচিত। এছাড়াও ঘরের ভেন্টিলেশনও ঠিক মতো হওয়া দরকার। নইলে সেখান থেকেও জল চুঁইয়ে পড়ে দেওয়ালে ড্যাম্প ধরতে পারে।
  • দেওয়ালের নীচের অংশে জলের পাইপ থাকলে তা পরিষ্কার করা জরুরি এবং নিকাশি ব্যবস্থা যাতে সঠিক থাকে সেদিকেও নজর রাখতে হবে। ওয়াটারপ্রুফিং প্রাইমার বা পেইন্ট ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বাজার চলতি উচ্চ মানের ওয়াটারপ্রুফ লেপ, কার্ড, সিল্যান্ট এবং রেজিন ভিত্তিক প্রাইমার দেওয়ালগুলোকে আর্দ্রতা থেকে রক্ষা করে।

আরও পড়ুন: ওষুধ ছাড়াই মাইগ্রেনের ব্যথা কমান এই ৪ ঘরোয়া উপায়ে

  • ড্যাম্প ধরা দেওয়ালে সবুজ সবুজ শ্যাওলা হয়ে গেলে এটি পরিষ্কার করার জন্য ভিনিগার স্প্রে করা বেশ জরুরি। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। এছাড়াও দেওয়ালে লাগাবার জন্য মোটা ওয়াল পেপার কিনে নিতে পারেন। এর জন্য দেওয়ালটি ভালো করে ঘষে নিন এবং তারপর ওয়ালপেপার লাগান। এতে দেওয়াল বেশ ভালো থাকবে।
  • বেসিন বা বাথরুমের দেওয়ালে ড্যাম্প পড়লে সেখানকার পাইপ ঠিক আছে কিনা নজর রাখুন। কারণ এখানে কোনো সমস্যা থাকলে তা পার্শ্ববর্তী দেওয়ালে ড্যাম্প হতে পারে। এছাড়াও কোনও জায়গা থেকে অনবরত জল চুঁইয়ে পড়ে দেওয়াল ভিজে যাচ্ছে কি না, সেটাও খেয়াল রাখুন।
  • বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকায় ঘর বেশি স্যাঁতসেঁতে লাগে। তাই রান্নাঘর হোক কিংবা বাথরুম, বাড়তি আর্দ্রতা মোকাবিলা করতে এক্সস্ট ফ্যান চালু রাখা জরুরি। রান্না ঘরে এক্সস্ট ফ্যানের সঙ্গে বাষ্প বের করে দেওয়ার জন্য চিমনিও ব্যবহার করতে পারেন। এতে সমস্যা খুব বেশি হবে না।

Leave a Comment