=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

খেল দেখাল মোহনবাগান, জাতীয় দলের অন্যতম সেরা ফুটবলার ছাংতেকে কিনল সবুজ মেরুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপের মাঝেই বিরাট চমক দিল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। জল্পনাকে সত্যি করে ভারতের অন্যতম সেরা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতেকে তিন বছরের জন্য সই করিয়ে নিল সবুজ মেরুন। ভারতীয় ফুটবল দলের অন্যতম সেরা তারকা দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দাপটের সাথে খেললেও এই প্রথমবারের মতো কলকাতায় খেলতে আসছেন ছাংতে। মোহনবাগানে যোগ দিয়ে ঠিক কী জানালেন ভারতীয় তারকা?

মোহনবাগানে যোগ দিয়ে মুখ খুললেন ছাংতে?

জল্পনা বেড়েছিল আগেই। শোনা গিয়েছিল, সকলকে চমকে দিয়ে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ছাংতেকে সই করিয়ে নিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ পর্যন্ত সেই জল্পনা সত্যি হল। এক দুই নয় একেবারে তিন বছরের জন্য এই ফুটবলারকে দলে নিল বাগান। আর সবুজ মেরুনে যোগ দিয়েই একেবারে আত্মবিশ্বাসী ভারতীয় ফুটবলার। বিগত চার বছর মুম্বই সিটি এফসির হয়ে ক্ষমতা প্রদর্শন করেছেন এই ফুটবলার।

মাঠে যখন বল পায়ে দৌড়ান তাঁর গতিবেগ থাকে ঘন্টায় 38 কিলোমিটার। এ কারণেই এই ফুটবলারকে ভারতের মিজো ফ্ল্যাশ বলা হয়। দ্রুত গতিতে ছুটে এসে হঠাৎ করে কাট থেকে গোল করার ক্ষমতা রয়েছে এই প্লেয়ারের। তিনিই এবার ইস্টবেঙ্গলের ময়দানের শত্রু মোহনবাগান শিবিরে যোগ দিয়ে জানালেন, মোহনবাগানে খেলতে আসা তাঁর স্বপ্ন ছিল!

অবশ্যই পড়ুন: পুজোতেও চলবে দীঘার স্পেশাল ট্রেন, মেয়াদ বাড়াল রেল

এদিন, মোহনবাগান তাঁকে দলে নেওয়ার পরেই মুখ খুলে ছাংতে বললেন, “প্রত্যেক ফুটবলারের স্বপ্ন থাকে সবুজ মেরুন জার্সিতে খেলার। আমিও ছোটবেলা থেকে ভাবতাম কলকাতায় গিয়ে যদি খেলতে পারি তবে মোহনবাগানে খেলব। সেই স্বপ্ন অবশেষে পূরণ হল। অন্য অনেক ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও আমি মোহনবাগানকে বেছে নিয়েছি। আজ পর্যন্ত যে সম্মানই পেয়ে থাকি না কেন মোহনবাগানে না খেললে আমার ফুটবল জীবন অসম্পূর্ণ থেকে যেত।”

Leave a Comment