=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মদ খাওয়ায় নিষেধাজ্ঞা, অভিষেকের বিরুদ্ধে তদন্ত…! আজকের সেরা ১০ খবর (৪ আগস্ট)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ আগস্ট, মঙ্গলবার। মদ খাওয়ায় নিষেধাজ্ঞা, অভিষেকের বিরুদ্ধে তদন্ত, দীঘার নতুন বাসের ঘোষণা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা

অল্পের জন্য এয়ার ইন্ডিয়ার বিমান বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল। দিল্লির উদ্দেশ্যে উড়ে আসার সময় হঠাৎ করে বিমানটি ৩০০ ফুট নিচে নেমে আসে। আর এতে ছিটকে গিয়ে আহত হন বেশ কয়েকজন যাত্রী। তাছাড়া ক্রু সদস্য উড়ানটির আকস্মিক গতি পরিবর্তনের কারণে দূরে ছিটকে পড়ে আহত হয়েছেন। জানা যাচ্ছে, দিল্লিগামী বিমানটি ফুকেট থেকে রওনা হওয়ার পর সেরকম কোনও সমস্যার সম্মুখীন হননি পাইলটরা। কিন্তু বহুদূর চলে আসার পর আকাশে টার্বুলেন্সের মধ্যে পড়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত ৩০০ ফুট নিচে নামতে হয় ওই বিমানকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) নেতাজির অপমানের প্রতিবাদে মিছিল শিয়ালদায়

ভারতীয় হয়ে স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান কোনও ভারতীয় সহ্য করতে পারবে না। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন ব্যবহারকারী নেতাজিকে কটাক্ষ করে চরম আক্রমণ করছে। এবার সেই প্রতিবাদে শিয়ালদায় মিছিলের আয়োজন করা হল। জানা গিয়েছে, আগামী রবিবার অর্থাৎ ৯ আগস্ট শিয়ালদার সামনে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। সকাল ১১ টা থেকে শুরু হবে এই মিছিল, এবং প্রতিবাদ মিছিলের মূল স্লোগান রাখা হয়েছে ‘দেশ নেতাকে অপমান আমরা মানবো না। নেতাজির সম্মান রক্ষায় পথে নামুন। গর্জে উঠুন।’ বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) এনডিএ বৈঠকে এনসিপিআই সাংসদরা

এবার এনডিএ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের সঙ্গে একই সারিতে বসতে দেখা গেল এনসিপিআই দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। এমনকি আজই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে এই সাংসদদের। কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন না তিনজন এনসিপিআই সাংসদ। তারা হলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। তারা তৃণমূলে যোগদান করতে পারেন বলে জল্পনা চলছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) এবার শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম পরিবর্তন

এবার শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের দাবি জমা পড়ল অগ্নিমিত্রা পালের কাছে। আসলে আজ ৪ আগস্ট বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিন উপলক্ষে শ্যামবাজারে তাঁর বাড়িতে উপস্থিত হয়েছিলেন রাজ্য নগর উন্নয়ন মন্ত্রী। সেখানে তাঁর শুভাকাঙ্ক্ষী তথা পরিবারের সদস্যরা দাবি জানান যে, শ্যামবাজার স্টেশনের নাম পরিবর্তন করে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নামে রাখার এবং দ্বিতীয় আরেকটি দাবি জানানো হয়, সেটি হল আকাশবাণী ভবনের সামনে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের একটি মূর্তি তৈরি করা। কিন্তু অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) বালুচিস্তানের স্বাধীনতা দিবসের তারিখ ঘোষণা

এবার পাকিস্তানের হাত থেকে স্বাধীন হলেও বালুচিস্তান স্বাধীনতা দিবসের তারিখ ঘোষণা করে দিল। বিবৃতি জারি করে রিপাবলিক অফ বালুচিস্তান জানিয়েছে যে এবার থেকে ১১ আগস্ট দিনটিকে বালুচিস্তানের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীন এবং স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বালুচ বিদ্রোহীদের মুক্তি আন্দোলনের অন্যতম প্রধান নেতা মির ইয়ার বালুচ প্রত্যেক গোষ্ঠীভুক্ত মানুষের কাছে অনুরোধ করেছেন যে তারা যেন নিজেদের বাড়ি, এলাকা, পাড়া সহ অন্যান্য জায়গায় বালুচিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) অনশনে বসলেন ঝাড়খণ্ডের ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো

সোনম ওয়াংচুকের পর এবার অনশনে বসলেন ঝাড়খণ্ডের ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। আসলে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় একাধিক অনিয়মের বিরুদ্ধেই তাঁর এই অনশন। চাকরির পরীক্ষায় নিয়োগ সংক্রান্ত স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই কর্মসূচি। এমনকি দীর্ঘদিন ধরে আন্দোলন চালালেও কোনওরকম সদুত্তর মেলেনি বলেই দাবি তাদের। জানিয়ে রাখি, দেবেন্দ্রনাথ মাহাতো রাঁচির এক সাধারণ গ্রামের বাসিন্দা। স্কুল শিক্ষা শেষ করার পর কলেজ শেষ করে তিনি বিভিন্ন ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) দক্ষিণ-পূর্ব রেলে ফের বাতিল ট্রেন

ফের ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের। এবার লাগাতার ব্লক এবং ট্রেন বাতিল থেকে শুরু করে একাধিক বিজ্ঞপ্তি জারি করা হল দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের তরফ থেকে। সেক্ষেত্রে আগামী ৫ থেকে ৯ আগস্ট একাধিক ট্রেন বাতিল থাকবে। বাতিলের পাশাপাশি কিছু কিছু ট্রেন নিয়ন্ত্রণ করা হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি পরে প্রত্যেকটা ট্রেন সম্পর্কিত তথ্য জানানো হয়েছে। তবে এতে যাত্রীদের সমস্যায় পড়তে হবে বলেই মনে করা হচ্ছে। আসলে এই ডিভিশনে দীর্ঘদিন ধরেই ট্রেন বাতিলের সমস্যা হয়ে আসছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) অভিষেকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

এবার আরও বিপাকে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে ২০২২ সালের কোভিড পরীক্ষার কর্মসূচি নাকি নিয়ম মেনে হয়নি, এই অভিযোগে এবার তদন্ত করার নির্দেশ দিল জাতীয় মেডিকেল কমিশন। আসলে তিনি চিকিৎসার সুবিধার জন্য নির্বাচনের আগে সেবাশ্রয় শিবির চালু করেছিলেন। কিন্তু সেখানে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। ২০২২ সালে কোভিড পরীক্ষা কর্মসূচি নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন সংসদ। তাঁর লোকসভা কেন্দ্রের কর্মসূচিতে নিয়ম মেনে নাকি কোভিড পরীক্ষা হয়নি। সেই কারণেই এবার তদন্তের নির্দেশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) দীঘায় মদ খাওয়াতে নিষেধাজ্ঞা

এবার দীঘার সমুদ্র সৈকতে ড্রেস কোডের পাশাপাশি মদের উপর নিষেধাজ্ঞ জারি করা হতে চলেছে। কিছু পর্যটককে মদ্যপ অবস্থায় বেশি অসভ্যতা কিংবা হই-হট্টগোল করতে দেখা যায়। এমনকি নেশাগ্রস্ত অবস্থায় উত্তল সমুদ্রে স্নান করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন অনেকে। সেই কারণে এবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, তট এবং তটসংলগ্ন এলাকায় মদ্যপান ও তামাসিক দ্রব্য নিষিদ্ধ করে দেওয়া উচিত। পুরো দীঘায় তটসংলগ্ন এলাকায় মদ্যপান করে সমুদ্রে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) মুর্শিদাবাদের কান্দি, বীরভূম থেকে দীঘার বাস

যাত্রীদের জন্য আরও বড় ঘোষণা। মুর্শিদাবাদের কান্দি, বীরভূমের কিন্নাহার এবং বোলপুরের বাসিন্দাদের জন্য নতুন বাস পরিষেবা চালু হল। জানা গিয়েছে মুর্শিদাবাদ, বীরভূম হয়ে এবার সরাসরি দীঘার জন্য নতুন এসি বাস চলবে। কান্দি থেকে ছাড়বে রাত ৮:০৫ মিনিটে, কুলি থেকে ছাড়বে রাত ৮:১৫ মিনিটে, বোলপুর স্ট্যান্ড থেকে ছাড়বে রাত ১০:০৫ মিনিটে। পাশাপাশি গুসকরা, বর্ধমান আলিশা বাসস্ট্যান্ড সহ আরও বেশ কয়েকটি রুট চালু হয়েছে। দীঘা থেকে বাসটি ছাড়বে সন্ধ্যা ৭:৫৫ মিনিটে, কাঁথি থেকে ছাড়বে রাত ৮:৫৫ মিনিটে এবং নন্দকুমার থেকে ছাড়বে রাত ১০:৫৫ মিনিটে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment