=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ক্যানসার কেড়ে নিল প্রাণ, প্রয়াত মহাভারতের অশ্বত্থামা প্রদীপ রাওয়াত

অনন্যা সরকার, কলকাতা: চলে গেলেন হিন্দি ও দক্ষিণী চলচ্চিত্রের দাপুটে অভিনেতা প্রদীপ রাম সিং রাওয়াত (Pradeep Rawat) ৭৪ বছর বয়সে আজ (৪ আগস্ট, ২০২৬) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত অভিনেতা অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পর্দার ‘অশ্বত্থামা’। দীর্ঘ চলচ্চিত্র জীবনে প্রদীপ রাওয়াত যেমন একাধারে অসাধারণ কিছু খলনায়কের চরিত্র উপহার দিয়েছেন ভারতীয় সিনেমাকে, তেমনই পার্শ্ব চরিত্রেও নিজের অভিনয় ক্ষমতার জোরে দর্শকের মন জয় করে নিয়েছেন। দর্শকরা এখনও আমির খানের ‘গজিনি’ ছবিতে ভয়ঙ্কর খলনায়ক বা ‘লাগান’ ছবিতে দেবা সিং সোধির চরিত্রে তাঁর অভিনয়ের কথা দর্শকদের মনে গেঁথে রয়েছে। তাঁর প্রয়াণে হিন্দি এবং দক্ষিণী চলচ্চিত্র শোকের ছায়া নেমে এসেছে। 

১০০রও বেশি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটেছেন 

১৯৫২ সালের ২১ জানুয়ারি মাসে মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন প্রদীপ রাওয়াত। ‘মেরি জং’ (১৯৮৫) ছবির হাত ধরে তিনি হিন্দি সিনেমায় পা রাখেন। তবে বি. আর. চোপড়ার বিখ্যাত ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনেতা। ক্যারিয়ারে শুরুর দিকে প্রদীপ রাওয়াত বহু ছবিতে ছোট হলেও প্রভাবশালী চরিত্রে অভিনয় করেন এবং ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের একটি পাকাপোক্ত জায়গা বানিয়ে ফেলেন।

আরও পড়ুন: পুজোর আগেই ৩৮ শতাংশ DA! সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের

এরপর, ‘সরফরোশ’ (১৯৯৯), ‘লাগান’ (২০০১) এবং ‘গজিনি’ (২০০৫ তামিল ও ২০০৮ হিন্দি)-র মতো চলচ্চিত্রের মাধ্যমে প্রদীপ রাওয়াত তার প্রকৃত জনপ্রিয়তা অর্জন করেন। ‘লাগান’-এ তিনি দেবা সিং সোধির চরিত্রে অভিনয় করেছিলেন, অন্যদিকে ‘গজিনি’-তে খলনায়ক গজিনির চরিত্রে তাঁর অভিনয় দিয়ে সারা দেশের মানুষ চিনেছিল তাঁকে। এছাড়াও, ‘সিং ইজ ব্লিং’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ এ স্পাই’, ‘গ্র্যান্ড মস্তি’ এবং ‘ছাভা’-সহ বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রে প্রদীপ রাওয়াতের অভিনয় দর্শক মনে দাগ কেটেছে। পাশাপাশি, তিনি তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম চলচ্চিত্রেও একাধিক উল্লেখযোগ্য চরিত্র অভিনয় করেছেন।  

আরও পড়ুন: টিম ইন্ডিয়া ছাড়ার পরই রোহিত-বিরাটদের উদ্দেশ্যে বড় বার্তা কোচ টি দিলীপের

উল্লেখযোগ্যভাবে, তেলুগু ছবি ‘সাই’-এর মাধ্যমে দক্ষিণ ভারতীয় সিনেমায় তাঁর দুর্দান্ত এন্ট্রি হয় এবং এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ খলনায়ক (তেলুগু) পুরস্কার জিতেছিলেন। চার দশকেরও দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন ভাষায় ১০০টিরও বেশি সিনেমা এবং টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন। পর্দায় আকর্ষণীয় উপস্থিতি, বলিষ্ঠ কণ্ঠস্বর এবং স্বতন্ত্র খলনায়কসুলভ ভঙ্গিমার জন্য প্রদীপ রাওয়াত ভারতীয় চলচ্চিত্রের জগতের এক সুদক্ষ অভিনেতা হিসেবে চিরস্মরণীয় হয়ে থেকে যাবেন দর্শকের মনে।

Leave a Comment