=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রেগে বলে লাথি, তাতেই রান আউট প্লেয়ার! টাই হয়ে গেল নিশ্চিত জেতা ম্যাচ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রচন্ড রেগে গিয়ে বলে সজোরে লাথি। সেটাই যে গোটা ম্যাচের (Cricket Match) মোড় ঘুরিয়ে দিতে পারে কে জানত? ঘটনাটি মঙ্গলবার, দিল্লি প্রিমিয়ার লিগের (Delhi  Premier League) নিউ দিল্লি টাইগার্স বনাম আউটার দিল্লি ওয়ারিয়র্স ম্যাচের। এদিন ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নাটকীয় রান আউট করে ম্যাচ টাই করে দেন দিল্লি টাইগার্সের হিম্মত সিং। যা দেখার পর কার্যত হা হয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। নিঃসন্দেহে বলা যায়, এমন ঘটনা ভারতীয় ক্রিকেটে অন্তত আগে দেখা যায়নি!

এক লাথিতেই জেতা ম্যাচ হয়ে গেল টাই

মঙ্গলবার, দিল্লি টাইগার্স বনাম আউটার দিল্লির ম্যাচে তখন ব্যাট করছিল আউটার দিল্লি ওয়ারিয়ার্স। একেবারে শেষ মুহূর্তে জিততে প্রয়োজন ছিল এক রান। হাতে ছিল দুটি উইকেট। সেই মতোই বল করতেই শেষ বলে চালিয়ে খেলেছিলেন আউটার দিল্লির ব্যাটসম্যান। তারপরই রান নিতে দৌড়ে যান তিনি। সেই সময় মিড অফের দিকে যাওয়া বল দৌড়ে এসে থ্রো করতে গিয়েও হাত ফসকে যায়। আর তারপরেই রাগের মাথায় বলটিতে লাথি মারেন হিম্মত। সেই বলই গিয়ে লাগে স্ট্যাম্পে। কাকতালীয়ভাবে রান আউট হয়ে যান আউটার দিল্লির ব্যাটসম্যান। টাই হয়ে যায় ম্যাচ।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দিল্লি টাইগার্স ক্রিকেটারের সেই কর্মকাণ্ড। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, বলটি ধরে থ্রো করতে না পারায় শেষ পর্যন্ত রেগে গিয়ে বলটিতে লাথি মারলেন হিম্মত সিং। আর সেই বল গিয়ে সোজা লাগল স্ট্যাম্পে। আর তারপরেই রান আউট হয়ে যাওয়ায় মাঠের মধ্যেই তীব্র উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল দিল্লি টাইগার্সের প্লেয়ারদের। নিজের সাফল্যকে উদযাপন করতে গিয়ে মাঠের মধ্যেই কয়েক পাক ঘুরলেন হিম্মত সিং।

অবশ্যই পড়ুন: মমতার আয়ের একমাত্র উৎস বন্ধ! বইয়ের রয়্যালিটি পাচ্ছেন না বলে অভিযোগ

জানিয়ে রাখা ভাল, ভাগ্যক্রমে ম্যাচটি টাই হয়ে গেলেও পরবর্তীতে তা গড়ায় সুপার ওভারে। আর সেখান থেকেই জয় ছিনিয়ে নেয় আউটার দিল্লি ওয়ারিয়র্স। এক কথাই বলতে গেলে, ম্যাচে সমতা রাখলেও প্রতিপক্ষ দলকে জয়ের পথে আটকে রাখতে পারেননি, দিল্লি টাইগার্সের প্লেয়ার হিম্মত সিং। জয়ের গন্ধ পেয়ে ঠিক গন্তব্যে পৌঁছে গিয়েছে প্রতিপক্ষ দলটি।

Leave a Comment