=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বেলা ১টা পর্যন্ত হবে স্কুল, তারপরই ছুটি! বিরাট ঘোষণা রাজ্য সরকারের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের সরকারি স্কুলগুলির (Government School) সময়সূচি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। এবার থেকে, প্রত্যেক সরকারি স্কুলে শনিবার দিন অর্ধ দিবস পঠন পাঠন হবে। সেই মর্মে, নির্দেশিকা জারি করেছে বিহারের সম্রাট চৌধুরীর সরকার। ছাত্র-ছাত্রীরা শনিবার দিন ঠিক কখন বিদ্যালয়ে ঢুকবেন এবং কখন ছুটি হবে সবটাই জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যটির স্কুল শিক্ষা দপ্তরের তরফে। জানা গিয়েছে মূলত, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই শনিবার দিনটিতে অর্ধদিবস স্কুল চালু রাখার ঘোষণা করা হয়েছে।

1টা পর্যন্ত হবে স্কুল

বিহারের স্কুল শিক্ষা দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে বিহারের প্রত্যেকটি সরকারি স্কুলে শনিবার দিন সকাল সাড়ে নটা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে পঠন-পাঠনের কাজ। তারপরেই ছুটি হয়ে যাবে স্কুল। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে শনিবার দিনটিতে অর্ধ দিবস বা সাড়ে তিন ঘণ্টা পঠন পাঠনের কাজ হবে।

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, বিহারের সরকারি স্কুলগুলির পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মানসিক ভারসাম্য ঠিক রাখতে সপ্তাহের প্রতি শনিবার দিনটিতে অর্ধদিবস স্কুল ঘোষণা করা হয়েছে। আপাতত পাকাপাকিভাবে এই নির্দেশ কার্যকর থাকবে গোটা বিহারে। বলে রাখা প্রয়োজন, বাংলায় অবশ্য অনেক আগে থেকেই শনিবার সরকারি স্কুলগুলিতে অর্ধদিবস পঠন-পাঠনের কাজ হয়।

 

অবশ্যই পড়ুন: ‘দু’দিনের মধ্যে …’ বাংলার DA মামলা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি কবে?

প্রসঙ্গত, বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি রাজ্যটির সমস্ত সরকারি স্কুলে শনিবার দিনটিতে অর্ধদিবস পঠন-পাঠনের কথা নিশ্চিত করেছেন। একই সাথে শনিবার দিন হাফ ডে স্কুলের অর্ডারটিতে সই করে দিয়েছেন তিনি। বিহারের সরকারি স্কুলগুলিতে শনিবার অর্ধদিবস পঠন-পাঠনের নির্দেশ জারি করার সাথে সাথে শিক্ষক শিক্ষিকাদের বদলি নিয়েও ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বিহারের সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “আগামী 31 অক্টোবরের মধ্যেই সমস্ত শিক্ষক শিক্ষিকার সমস্যার সমাধান করব। এরপর ছাত্র-ছাত্রীদেরও সমস্যার সমাধান হবে।”

Leave a Comment