=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ক্রিকেটের পাশাপাশি সরকারি চাকরি করেন টিম ইন্ডিয়ার এই ৫ তারকা ক্রিকেটার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের বহু ক্রিকেটার একাধিক সরকারি পদে চাকরি করেন (Team India Players)। সাধারণত কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্যের সরকার ক্রীড়া কোটার মাধ্যমে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের সরকারি দপ্তরগুলিতে সম্মানজনক পদ দিয়ে থাকে। অতীতেও বহু প্রাক্তন ক্রিকেটার কেন্দ্র বা রাজ্য সরকারের হাত ধরে প্রশাসনিক সহ বিভিন্ন দপ্তরে চাকরি করেছেন। তবে যদি বর্তমানে ভারতীয় দলের প্লেয়ারদের কথা বলা যায় সেক্ষেত্রে পাঁচ শীর্ষ ক্রিকেটার এই মুহুর্তে সরকারের সম্মানজনক পদে রয়েছেন। তালিকায় কারা দেখে নিন।

সরকারি চাকরি করেন এই পাঁচ তারকা ক্রিকেটার

ইশান কিষাণ

ভারতীয় দলের তারকা ক্রিকেটার তথা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান ইশান কিষাণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করেন। RBI এর বিহারের পাটনা শাখায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কাজ করেন ইশান। সম্প্রতি নিজের ফাঁকা সময়ে অফিসে গিয়েছিলেন ভারতীয় তারকা। সেখানেই টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার তথা নিজেদের সহকর্মীকে দেখে ছবি তুলতে একেবারে উপচে পড়েছিল ব্যাঙ্ক কর্মীদের ভিড়।

কে এল রাহুল

ভারতীয় দলের আরেক গুরুত্বপূর্ণ উইকেট কিপার ব্যাটসম্যান কে এল রাহুলও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেঙ্গালুরু শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি করেন। 2018 সালে ক্রীড়া কোটায় এই পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। তবে ব্যস্ত ক্রীড়া সূচির কারণে স্বাভাবিকভাবেই অফিসে যেতে পারেন না তিনি। তবে ফাঁকা সময় পেলেই মাঝেমধ্যে অফিসে ঢু মারেন তারকা ক্রিকেটার।

যুজবেন্দ্র চাহাল

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য তথা তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল 2018 সালে ভারত সরকারের কর বিভাগের ইনকাম ট্যাক্স অফিসার হিসেবে নিযুক্ত হন। 34 বছর বয়সী এই ক্রিকেটার টিম ইন্ডিয়ায় ডাক না পেলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘুম উড়িয়ে দেন।

মহাম্মদ সিরাজ

ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ সিরাজ তেলেঙ্গানা পুলিশের একজন DSP। ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই উপহার হিসেবে সিরাজকে গ্রুপ 1 পুলিশ বিভাগে নিয়োগ করা হয়। এই তারকাই এবার ভারত বনাম শ্রীলঙ্কার আসন্ন টেস্ট সিরিজে মাঠে নামবেন।

অবশ্যই পড়ুন: বেলা ১টা পর্যন্ত হবে স্কুল, তারপরই ছুটি! বিরাট ঘোষণা রাজ্য সরকারের

রিঙ্কু সিং

ভারতীয় দলের হয়ে বারবার অবদান রাখার কারণে নিজের রাজ্যে উত্তর প্রদেশ সরকারের হাত ধরে বড় সরকারি পদে চাকরি পেয়েছেন রিঙ্কু সিং। জানা যায়, যোগী আদিত্যনাথের হাত ধরে উত্তরপ্রদেশের আঞ্চলিক ক্রীড়া অফিসারের পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। টিম ইন্ডিয়া তথা কলকাতা নাইট রাইডার্স দলের এই দাপুটে ক্রিকেটার অবশ্য নিজের ব্যস্ত ক্রীড়া সূচির কারণে সব সময় অফিসে যেতে পারেন না

Leave a Comment