=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঘূর্ণাবর্তর জেরে শুক্রেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, কোথায় কোথায়? আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে দিন রাত বৃষ্টি হয়েই চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। আজও বৃষ্টির হয়ে চলেছে জেলায় জেলায়। তবে এখনই কমছে না বৃষ্টি (Rain), চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাদ যাবে না উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায়। তাই আগামীকাল (Weather Tomorrow) কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে একনজরে দেখে নিন আবহাওয়া আপডেট।

হাওয়া অফিস জানিয়েছে, এইমুহুর্তে উত্তর-পূর্ব বিহারের উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় অবস্থায় রয়েছে। এর ফলে সমুদ্র থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে শুরু করে হরিয়ানার রোহতক, উত্তরপ্রদেশের শাহজাহানপুর ও সুলতানপুর হয়ে বিহারের গয়া ও বাংলার বাঁকুড়ার উপর দিয়ে পূর্ব দিকে মিজোরাম অভিমুখে বিস্তৃত রয়েছে। এই দুই সিস্টেমের কারণেই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে বঙ্গে। যা চলবে আগামী বেশ কয়েকদিন। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, সকাল থেকেই আকাশের মুখ ভার থাকবে। আর তার সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি জেলায়। জানা গিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। এছাড়াও প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের নাকি বাকি দিনগুলোতেও ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: ১৭ আগস্ট পর্যন্ত চলবে বিশেষ কর্মসূচি, স্কুলগুলিকে নোটিশ পাঠাল পশ্চিমবঙ্গ সরকার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। প্রবল বৃষ্টির জন্যে ইতিমধ্যেই নিচু জায়গায় জল জমে গিয়েছে। পাহাড়ি এলাকায় শুরু হয়েছে ধস। তাই আপাতত সেখানকার বাসিন্দা সহ পর্যটকদের সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Comment