রাহুল গান্ধী বা আরশোলার অভিজিৎ নয়, যুব সমাজের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন নরেন্দ্র মোদী

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী নাকি ককরোচ প্রধান অভিজিৎ দীপকে, জেন জি অর্থাৎ যুব সম্প্রদায়ের মতে সবথেকে জনপ্রিয় নেতা (Popular Leader) কে? আসলে দিল্লির যন্তরমন্তরে নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলনের পর অভিজিৎকে নিয়ে শুরু হয়েছে দেশজুড়ে আলোচনা। বিশেষ করে ছাত্র সমাজের হয়ে কথা বলার জন্যই প্রশংসা কুড়াচ্ছেন তিনি। যদিও প্রধানমন্ত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে যে ভিডিও বার্তা পোস্ট করেছেন, সেখানে ভিউর বন্যা বয়ে গিয়েছে। আবার রাহুল গান্ধীও যুব সম্প্রদায়ের অন্যতম প্রথম পছন্দ।

কে জনপ্রিয় নেতা?

সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে যে ভিডিও বার্তা পোস্ট করেন সেখানে ৪০০ মিলিয়নের বেশি ভিউ পার হয়। তবে সি-ভোটারদের সম্প্রতি জিজ্ঞাসা করা হয়েছিল, যুবকদের মধ্যে সবথেকে জনপ্রিয় নেতা কে? জানলে অবাক হবেন, ৩৯.৮% যুবক বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই সবথেকে জনপ্রিয় নেতা। অন্যদিকে ২৯.৯% যুবক জনপ্রিয় নেতা হিসেবে কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেই বেছে নিচ্ছে। আর সিজেপির অভিজিৎ দীপকেকে জনপ্রিয় নেতা হিসেবে ভাবছে মাত্র ১২.৬% যুবক।

অন্যদিকে সমীক্ষায় আরও জিজ্ঞাসা করা হয়েছিল, প্রশ্নপত্র ফাঁস বন্ধে সরকারের নেওয়া পদক্ষেপে আপনার কি সন্তুষ্ট? এই প্রশ্নের উত্তরে ৩৩.২% যুবক “হ্যাঁ” উত্তর দিয়েছে। অন্যদিকে ৫০.৭% “না” বলেছে। পাশাপাশি ১৬.১% বলেছে যে তারা কিছু জানে না। এছাড়া ওই সমীক্ষায় আরও জানতে চাওয়া হয়েছিল, সংসদে প্রশ্নপত্র ফাঁস নিয়ে সন্তোষজনক আলোচনা হয়েছে কিনা। তবে ৩৯% যুবক “না” বলেছে। অন্যদিকে ২৫.৩% যুবক বলেছে “জানি না”। আর পক্ষে উত্তর দিয়েছে অর্থাৎ “হ্যাঁ” বলেছে ৩৫.৬% যুবক।

আরও পড়ুন: শিয়ালদা স্টেশনে বসবে বিশেষ স্মারক, মনে করাবে ৮০ বছরের যন্ত্রণা

কিন্তু জনপ্রিয় নেতা হিসেবে দেশের বেশিরভাগ যুবকই এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষেই ভোট দিচ্ছেন। শুধু ভোটই নয়, বরং প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওগুলির ভিউ তার জলজ্যান্ত প্রমাণ। কিন্তু কংগ্রেস বরাবরই দাবি করে আসছে, প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লোকসভায় জবাব দিতে হবে যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আর ছাত্র বিক্ষোভের সময় কেন লাঠিচার্জের ঘটনা ঘটেছিল!

Leave a Comment