=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“প্রশ্ন করা ভাল, কিন্তু..” প্রথমবার জনসমক্ষে GenZ-দের উদ্দেশ্যে বিরাট বার্তা প্রধানমন্ত্রীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার জনসমক্ষে জেনজিদের (Gen Z) উদ্দেশ্যে স্পষ্টবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এতদিন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় দেশের যুব সমাজকে নানান উপদেশ বা পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে শনিবার, আইআইটি দিল্লির সমাবর্তনে একেবারে জনসমক্ষে 3 হাজারের কাছাকাছি জেনজি দর্শককে সামনে রেখে প্রধানমন্ত্রী জানান, প্রশ্ন করার অধিকার প্রত্যেকের আছে। কিন্তু রাষ্ট্রের প্রতি দায়িত্বটাও সবার। সেই দায়িত্ব নিতে হবে সব প্রজন্মের মানুষকেই।

জেনজি উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

এদিন, ওই সমাবর্তন অনুষ্ঠানে হাজির হয়ে জেনজি দর্শকদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছাত্র জীবন এবং তার পরবর্তী জীবন কিন্তু সম্পূর্ণ আলাদা। ক্যাম্পাসের বাইরের জীবন এক রকম আর ক্যাম্পাসের ভেতরের জীবন আরেকরকম। ক্যাম্পাসের বাইরের জীবন কিন্তু অন্যরকম পরীক্ষা নেয়। প্রধানমন্ত্রীর একেবারে সাফ বক্তব্য, “প্রশ্ন করা ভাল, তবে উত্তর নিজেকেই খুঁজে নিতে হয়। জীবনের লড়াইয়ে কোনও প্রশ্নপত্র থাকে না।”

দেশের যুব সমাজকে জীবনের বাস্তবতা সম্পর্কে উপদেশ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এও জানালেন, “আগের প্রজন্মের লড়াইয়ে দেশ স্বাধীনতা পেয়েছে। আজকের আত্মনির্ভর ভারতের প্রজন্মের সামনে সুযোগ সুবিধা অনেক। দেশের যুবসমাজ এগিয়ে গেলেই দেশ এগোবে।” এদিন দেশের প্রত্যেক যুবক যুবতীর উদ্দেশ্যে নিজের অভিজ্ঞতা থেকে বাস্তব পরামর্শ দেওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী একেবারে খোলাখুলি জানালেন, “তোমাদের প্রত্যেকের উপর আমার আস্থা এবং ভরসা রয়েছে। দেশের উন্নতিতে তোমাদের প্রয়োজন।”

 

অবশ্যই পড়ুন: বোম মেরে মেসিকে উড়িয়ে দেওয়ার ছক, নিশানায় ছিলেন রোনাল্ডোও! ফাঁস হল সব

প্রসঙ্গত, গোটা দেশজুড়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে হওয়া আন্দোলনের পরই সোশ্যাল মিডিয়ায় নানানভাবে দেশের যুবসমাজের প্রতি বার্তা দেওয়া থেকে শুরু করে সর্বসমক্ষে জেনজিদের সুপরামর্শ দিয়ে বাস্তব জীবনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে তাঁদের সাথে একাত্ম হয়ে ওঠার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি! রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এইসব কাজের মাধ্যমে জেনজিদের মন পাওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী! তবে এ প্রসঙ্গে অবশ্য দ্বিমত রয়েছে।

Leave a Comment