গুলিতে মৃত্যু শিক্ষকের, গ্রেফতার তৃণমূল বিধায়ক…! আজকের সেরা ১০ খবর (৮ আগস্ট)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ আগস্ট, শনিবার। গুলিতে মৃত্যু শিক্ষকের, গ্রেফতার তৃণমূল বিধায়ক, স্কুলে ফোন বন্ধের নির্দেশ, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ নিয়ে নির্দেশিকা

জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ নিয়ে এমনিতেই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকেই সেই নির্দেশ কার্যকর হওয়ার কথা। তবে এর জন্য পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। সেই কারণে এবার পরিবহন দফতরের তরফ থেকে রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো হল চিঠি। সেখানে স্পষ্ট দাবি করা হয়েছে, রাজ্যের সড়ক, জাতীয় সড়ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে টোটো চলাচল বন্ধ করার জন্য পুলিশকে উদ্যোগ নিতে হবে। কারণ, ২০১৬ সালের নির্দেশিকা সত্ত্বেও এতদিন পর্যন্ত নিয়ম মানা হয়নি। এতে যানজট বাড়ছে রাস্তায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) শিয়ালদা ডিভিশনে নতুন এসি লোকাল

এবার শিয়ালদা ডিভিশনে আরও নতুন এসি লোকালের ঘোষণা। সাধারণ লোকাল, এসি লোকাল এবং মেইল এক্সপ্রেস ট্রেনের চাহিদা দিনের পর দিন বাড়ছে। ধারাবাহিকতা বজায় রেখে এবার পূর্ব রেলের তরফ থেকে পাঁচটি এসি রেক চেয়ে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, বর্তমানে শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-কৃষ্ণনগর, রানাঘাট-বনগাঁ-শিয়ালদা এবং কল্যাণী-শিয়ালদা রুটে এসি লোকাল চলছে। তবে এই নতুন এই এসি লোকালগুলি কোন রুটে চলবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে ভাড়া আগের মতোই রাখা হবে বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) কলকাতায় বাসের তলায় পিষ্ট মহিলা

মর্মান্তিক পথ দুর্ঘটনা কলকাতায়। বেহালার শিলপাড়ার ডায়মন্ড হারবার রোডে বাসের চাকার তলায় পিষে গেল এক মহিলা। তবে ঘটনাস্থলেই ওই বাসকে থামিয়ে চালককে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। জানা গিয়েছে, মহিলাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। যদিও সেই মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তবে স্থানীয়রা জানাচ্ছেন, শনিবার সকালে শিলপাড়ায় ডায়মন্ড হারবার রোডে হঠাৎ সিগন্যাল লাল হওয়ায় দাঁড়িয়ে গিয়েছিল সমস্ত গাড়ি। পরবর্তী সময়ে মহিলা রাস্তা পারাপার করার সময় সিগন্যাল গ্রিন হয়ে যায়। সেই সময় ওপর দিক থেকে ছুটে আসা বাস, যা সজোরে মহিলাটিকে ধাক্কা মারে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) স্কুলে ফোন বন্ধের নির্দেশ কার্যকর

এবার স্কুলে বন্ধ হবে ফোন। পড়ুয়াদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষা দফতরের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ক্লাসরুমের ভেতরে শিক্ষার্থী বা পড়ুয়া মোবাইল ফোন সঙ্গে রাখতে কিংবা ব্যবহার করতে পারবে না। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি রাজ্যের সমস্ত জেলার বিদ্যালয়গুলিতে পাঠানো হয়েছে। আসলে সাম্প্রতিক সময়ে বাচ্চারা মোবাইল ফোনের নেশায় এমনিতেই নেশাগ্রস্ত। তবে পড়ুয়াদের স্কুলছুট রুখতে এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) থানায় অস্বাভাবিক মৃত্যু তৃণমূলের পদত্যাগী কাউন্সিলরের স্বামীর

এবার থানায় অস্বাভাবিক মৃত্যু হল তৃণমূলের পদত্যাগী কাউন্সিলরের স্বামীর। জানা গিয়েছে, পুলিশি হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে কাঁচরাপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জেনি শর্মার স্বামী বিরজু কেওটের। সূত্রের খবর, তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তবে গতকাল আদালতে তোলা হলে ৫ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। তবে গতকাল রাতেও তিনি ঠিক ছিলেন। রাত দুটো নাগাদ রহস্য মৃত্যু হয। তাঁর স্ত্রীর দাবি, থানার ভিতরেই বেধড়ক মারধর করা হয়েছে তাঁর স্বামীকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ইসলামপুরে শ্যুট আউটে মৃত্যু স্কুল শিক্ষকের

এবার ইসলামপুরে চলল গুলি। তবে হৃদয়বিদারক বিষয়, সেই দুষ্কৃতিদের নিশানায় পড়ে প্রাণ গিয়েছে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের। মৃত ওই শিক্ষকের নাম নজরুল ইসলাম। তিনি ইসলামপুর আশ্রমপাড়ার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে শিবনগর এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। আসলে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথেই নজরুলের পথ আটকে তাঁর শরীর লক্ষ্য করে গুলি চালিয়েছেন দুষ্কুতিরা। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু কেন তাঁকে মারা হল সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ১০ আগস্ট কলকাতা জুড়ে বন্ধ একাধিক রাস্তা

আগামী ১০ আগস্ট কলকাতা জুড়ে বন্ধ থাকবে একাধিক রাস্তা। আসলে বিজেপি সরকার এবার প্রথম হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করতে চলেছে। ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। তবে সোমবার অর্থাৎ ১০ আগস্ট ধর্মতলায় নেতাজীর মূর্তির পাদদেশ থেকে তিরঙ্গাযাত্রা আয়োজিত করা হয়েছে। প্রায় ৫০ হাজারের বেশি মানুষ জমায়েত হতে পারে বলে খবর। সেই কারণে রেড রোড, খিদিরপুর রোড সহ একাধিক রাস্তা বন্ধ থাকবে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি নিত্যযাত্রীরা বিকল্প কোন রুট ব্যবহার করতে পারবে তা জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ভারতের উপর ১০০% মার্কিন শুল্ক

রাশিয়া থেকে তেল কিনলেই এবার পোহাতে হবে শাস্তি। ভারতসহ মোট পাঁচ দেশের উপর ১০০ শতাংশ আমদানি শুল্ক চাপাল মার্কিন প্রেসিডেন্ট। এমনকি এই সংক্রান্ত বিল মার্কিন সেনেটে পাশ হয়েছে বলেই খবর। এখন শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে এই বিল। তিনি স্বাক্ষর করলেই তা আইনে কার্যকর হবে। ভারতসহ এই বিলের প্রভাব পড়বে চিন, জাপান, ক্লোভাকিয়া এবং হাঙ্গেরির মতো বিভিন্ন দেশের উপর। আসলে আমেরিকার দাবি, এই সমস্ত দেশগুলি রাশিয়ার তেল কিনে ইউক্রেনের উপর হামলার ইন্ধন যোগাচ্ছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) জমি দুর্নীতি মামলায় হাজিরা অভিষেকের আপ্ত সহায়কের

শেষমেষ শালবনির জমি দুর্নীতি মামলায় সিআইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। একাধিকবার তলব করা সত্ত্বেও তিনি গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিলেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পর্যন্ত তল্লাশি করা হয়েছিল। এখানেও তাঁর কোনও হদিস মেলেনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়ে দিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে এখনই গ্রেফতার করতে পারবে না পুলিশ। যদিও তিনি আবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু শর্ত ছিল তদন্তে সহযোগিতা করতে হবে। সেই কারণে রক্ষাকবচ পাওয়ার সাথে সাথেই তিনি হাজিরা দিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনত দে

এবার গ্রেফতার হলেন নৈহাটির প্রাক্তন বিধায়ক সনত দে। জানা যাচ্ছে, আজ দত্তপুকুর এলাকার একটি বাড়ি থেকে ভোরবেলা তাঁকে গ্রেফতার করা হয়েছে। তারপর তাঁকে নিজের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে অন্যের জমি ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আজ তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। এমনকি সবথেকে বড় ব্যাপার, ভোট পরবর্তী হিংসা আর মারধরের একাধিক ইস্যুতে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে রাজ্যে পালাবদলের পরেই তদন্ত শুরু করেছিল পুলিশ। সেখান থেকেই গ্রেফতার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment