সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার, মহিলাদের জন্য চালু করে রেখেছে একাধিক জনপ্রিয় প্রকল্প (Woman Scheme)। তবে এবার সরকার সরাসরি ২ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করছে মহিলাদের। হ্যাঁ, এমনই একটি প্রকল্প নিয়ে আজ এই প্রতিবেদনে আলোচনা করব। আসলে অনেক সময় মহিলারা ব্যবসা শুরু করতে চান, কিন্তু তহবিলের অভাবে তা হয়ে ওঠে না। সেই সমস্যা সমাধান করার জন্যই এবার চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে মহিলা রোজগার যোজনা।
মহিলারা পাবে ১০ হাজার টাকার পাশাপাশি ২ লক্ষ টাকা
নারীদেরকে কর্মসংস্থানের সাথে যুক্ত করতে এবং আর্থিকভাবে আরও সাবলম্বী করতে চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী নারী কর্মসংস্থান প্রকল্প বা মহিলা রোজগার যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য নারীদেরকে নিজস্ব কর্মসংস্থান বা ছোট ব্যবসা শুরু করার জন্য প্রথমে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এরপর কর্মক্ষমতার উপর ভিত্তি করে অতিরিক্ত আরও ২ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করা হয়। কিন্তু কারা পাবেন আর কীভাবে আবেদন করবেন? তা-ই জানাবো এই প্রতিবেদনে।
প্রথমেই জানিয়ে রাখা প্রয়োজন, এই প্রকল্পটি চালু করা হয়েছে বিহার সরকারের তরফ থেকে। যোগ্য নারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের আওতায় ডিবিটির মাধ্যমে ১০,০০০ টাকা পাঠানো হয়। এই টাকা দিয়ে মহিলারা নিজের ইচ্ছা মতো ব্যবসা শুরু করতে পারে। এমনকি প্রাথমিক সহায়তা পাওয়ার ৬ মাস পর ব্যবসার অবস্থা মূল্যায়ন করা হবে। সেক্ষেত্রে সেই মহিলাকে যোগ্য বলে মনে করলে আরও অতিরিক্ত ২ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করা হবে। কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কিছু শর্ত পূরণ করতে হবে। সেগুলি হল-
- আবেদনকারী ওই মহিলাকে অবশ্যই বিহারের কোনও স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে হবে।
- আবেদনকারী মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক সক্রিয় থাকতে হবে।
- যারা ইতিমধ্যেই সহায়তা পেয়েছেন, তারা দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না।
কীভাবে আবেদন আর কী কী ডকুমেন্ট লাগবে?
এই প্রকল্পে আবেদন করার জন্য কয়েকটি ধাপ ফলো করতে হবে—
- প্রথমে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে।
- তারপর রেজিস্ট্রেশন কিংবা লগইন করতে হবে। এরপর মুখ্যমন্ত্রী উদ্যোক্তা প্রকল্পটি নির্বাচন করতে হবে।
- এরপর নিজের আধার নম্বর প্রবেশ করাতে হবে এবং নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে।
- এরপর নিজের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এরপর নিজে ব্যক্তিগত এবং ব্যবসায়িক বিবরণ সঠিকভাবে ইনপুট করতে হবে।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
- তারপর সমস্ত তথ্য মিলিয়ে নিয়ে ফর্মটি জমা দিতে হবে।
আরও পড়ুন: অন্নপূর্ণা থেকে যুবশক্তি, আয়ুষ্মান ভারত! রাজ্য সরকারের প্রকল্পগুলির আয়ের সীমা কত?
এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট বলতে গেলে সংশ্লিষ্ট মহিলার মোবাইল নম্বর, আধার কার্ডের বিবরণ, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস, যে ব্যবসা শুরু করতে চান সেই সম্পর্কিত তথ্য, মাধ্যমিকের মার্কশীট, জাতিগত শংসাপত্র, স্থায়ী বসবাসের শংসাপত্র ইত্যাদি দরকার পড়বে। কিন্তু উল্লেখ করতে হয়, ন্যূনতম ৬ মাস ব্যবসা চালানোর পরেই যদি যোগ্য মনে করা হয় তাহলেই মিলবে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা।