বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ স্পষ্ট হচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপে (2027 Cricket World Cup) অংশগ্রহণকারীদের তালিকা। ইতিমধ্যেই আয়ারল্যান্ডকে হারিয়ে একদিনের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফগানিস্তান (Afghanistan) । আর সেই সূত্র ধরেই আসন্ন বিশ্বকাপে 10টি দলের অংশগ্রহণ একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে। আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ের পাশাপাশি বাকি সাতটি যোগ্যতা অর্জনকারী দেশ আসন্ন বিশ্বকাপে মাঠ কাঁপাতে চলেছে!
কোন কোন দেশ যোগ্যতা অর্জন করল বিশ্বকাপে?
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন বাছাই পর্বের পদ্ধতি অনুযায়ী, আয়োজক দেশগুলিকে বাদ দিয়ে ODI র্যাংকিং এর শীর্ষ আটটি দল কোনও রকম ম্যাচ না খেলেই সরাসরি একদিনের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। আর রশিদ খানেরা বিশ্বকাপে জায়গা অর্জন করতেই মোট দশটি দল আসন্ন টুর্নামেন্টে খেলার জন্য চূড়ান্ত হয়ে গেল।
বলাই বাহুল্য, আয়োজক দেশ নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা ছাড়াও 2027 সালের বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এবং জিম্বাবুয়ে (আয়োজক)। এর আগে দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া যোগ্যতা অর্জন করে নিয়েছিল। এছাড়া বাকি দলগুলি একদিনের ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রমতালিকা অনুযায়ী যোগ্যতা অর্জন করেছে।
অবশ্যই পড়ুন: পিতৃশোকে বড় সিদ্ধান্ত নিলেন লিওনেল মেসি
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য আরও দুটি দল যোগ্যতা অর্জন করার সুযোগ পাবে। পরবর্তীতে বিশ্বকাপের জন্য 10 দলের বাছাই পর্বের টুর্নামেন্ট শুরু হবে আগামী 22 ফেব্রুয়ারি, যা চলবে মার্চ মাসের 23 তারিখ পর্যন্ত। ওদিকে একদিনের বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু হচ্ছে 4 অক্টোবর থেকে, এই টুর্নামেন্ট চলবে 21 নভেম্বর পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া মিলিয়ে মোট তিনটি দেশের 12টি আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলি।