দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু পুরুলিয়া-কলকাতার এই রুটের বাস, জানুন সময়সূচি

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর পরিবহন ব্যবস্থার উন্নতিতে একাধিক নয়া পদক্ষেপ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এর মধ্যে বাস পরিষেবায় আমূল পরিবর্তন আনতে বিশেষভাবে উদ্যোগী হয়েছে সরকার। এই ক’মাসেই রাজ্যের বিভিন্ন স্থানে নতুন বাসরুট চালু করা হয়েছে। তার সাথে বন্ধ হয়ে যাওয়া বহু রুট পুনরায় চালু করার প্রচেষ্টা চলছে। যেমন দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হল জামতোড়িয়া, মুকুটমনিপুর থেকে কলকাতা যাওয়ায় দিনের প্রথম বাস (Purulia Kolkata Bus)। আসুন এই বাসটির সময়সূচি ও রুট সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক। 

জামতোড়িয়া, রুদরা, মুকুটমনিপুর, খাতরা থেকে কলকাতা যাওয়ার বাসের সময়সূচি 

জঙ্গলমহল ডে সার্ভিসের পুতুল নামের বাসটি জামতোড়িয়া থাকে কলকাতা যাওয়ার সময় –     

  • জামতোড়িয়া থেকে ছাড়ে –  রাত ৩:৩০-এ। 
  • রুদ্ড়া থেকে ছাড়ে – ভোর ৩:৫৫-এ।  
  • মুকুটমনিপুর থেকে ছাড়ে – ভোর ৪:২৫-এ। 
  • খাতড়া থেকে ছাড়ে – ভোর ৪:৪৫-এ।  
  • বাঁকুড়া বাইপাস থেকে ছাড়ে –  সকাল ৫:৫০-এ। 
  • দুর্গাপুর থেকে ছাড়ে –  সকাল ৬:৫০-এ। 
  • মুচিপাড়া থেকে ছাড়ে – সকাল ৭:০০ টায়। 
  • শক্তিগড় থেকে ছাড়ে –  সকাল ৮:২০-তে। 
  • কলকাতা পৌঁছায় – সকাল ১০:২০-তে। 

আবার কলকাতা থেকে জামতোড়িয়া আসার সময় – 

  • কলকাতা থেকে ছাড়ে –  দুপুর ২:২০-তে।  
  • শক্তিগড় থেকে ছাড়ে – বিকাল ৪:৩০-এ। 
  • দুর্গাপুর থেকে ছাড়ে – সন্ধ্যা ৬:১৫- এ। 
  • বাঁকুড়া বাইপাস থেকে ছাড়ে – সন্ধ্যা ৭:১৫-এ। 
  • খাতড়া থেকে ছাড়ে – রাত ৮:১৫-এ। 
  • মুকুটমনিপুর থেকে ছাড়ে – রাত ৮:৩০-এ।  
  • রুদ্ড়া থেকে ছাড়ে – রাত ৮:৫৫-এ।
  •  জামতোড়িয়া এসে পৌঁছায় – রাত ৯:১৫-এ। 

জঙ্গলমহল ডে সার্ভিসের এই বাসটি যায় ভায়া রুদড়া – মুকুটমনিপুর – খাতড়া – হাতিরামপুর – বাংলা – পুয়াবাগান – ধলডাঙা – বাঁকুড়া বাইপাস – বেলিয়াতোড় – বড়জোড়া – দুর্গাপুর – মুচিপাড়া – পানাগড় – বুদবুদ- গলসি- বর্ধমান বাইপাস – শক্তিগড় -ডানকুনি – সলপ -কোনা এক্সপ্রেসওয়ে – সাঁতরাগাছি – দ্বিতীয় হুগলী ব্রিজ হয়ে কলকাতা।    

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ৭ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

জানিয়ে রাখি, বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলিতে এই বাস পরিষেবা পাবেন। তবে, বাসটি বাঁকুড়া টাউন ও দুর্গাপুর স্টেশনের দিকে যায় না, বাঁকুড়া মোড় দিয়ে মুচি পাড়ার দিকে চলে যায়। রাস্তায় যানজট থাকলে বাস ছাড়ার সময়ের হেরফের হতে পারে। 

Leave a Comment