হঠাৎ স্পিকার ওম বিড়লার সাথে দেখা করলেন অভিষেক, নেপথ্যে বড় কারণ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নির্বাচনের ফল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিপক্ষে যেতেই একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে বেরিয়ে এসেছেন বিধায়ক, সাংসদরা। এবার সেই সব দলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজ নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হল? তাঁদের নিয়ে স্পিকার ঠিক কী চিন্তাভাবনা করছেন? এসব প্রশ্ন জানতেই হঠাৎ ওম বিড়লার সাথে দেখা করলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবারের সাংসদের নেতৃত্বে লোকসভার অধ্যক্ষর সাথে দেখা করলেন তৃণমূলের বাকি সাংসদরাও।

লোকসভার স্পিকারের সাথে দেখা করলেন তৃণমূল সাংসদরা

সূত্রের খবর, বুধবার অভিষেকের নেতৃত্বে তৃণমূলের সাংসদরা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সাথে দেখা করলে তিনি তৃণমূল সাংসদদের পিছনের সারিতে বসার বিষয়টি যত্ন সহকারে দেখবেন বলেই আশ্বস্ত করেছেন। এও শোনা যাচ্ছে, চলতি অধিবেশন শেষ হয়ে পরবর্তী অধিবেশন শুরু হলে তখন তৃণমূলের জয়ী সাংসদদের কেন পেছনের সারিতে বসতে হচ্ছে? তাঁদের কোনও কারণে সেখানে বসতে বাধ্য করা হচ্ছে কিনা সবটাই খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ওম বিড়লা।

তবে, অভিষেকদের তরফে তৃণমূল ত্যাগী 20 জন বিদ্রোহী সাংসদকে নিয়ে, তাঁদের সদস্য পদ খারিজ করা নিয়ে অধ্যক্ষর অবস্থান কী জানতে চাওয়া হলেও আপাতত সে বিষয়ে মুখ খোলেননি তিনি। তবে মনে করা হচ্ছে, তৃণমূল ছেড়ে যাওয়া 20 জন জয়ী সাংসদ তথা বর্তমান NCPI দলের নেতা নেত্রীদের নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেবেন না লোকসভার অধ্যক্ষ!

অবশ্যই পড়ুন: ট্রেনের রিজার্ভ সিট দখল, বৃদ্ধ দম্পতিকে শুতে হয় নিচে! রেলকে মোটা জরিমানা কমিশনের

উল্লেখ্য, এ বছর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি দেখতেই মমতার হাত ছেড়ে বিদ্রোহী দলে যোগ দিয়েছিলেন 20 জন সাংসদ। এই তালিকায় প্রথম দিকেই ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়েরা। পরবর্তীতে ভারতের রাজনীতিতে অস্তিত্বহীন দল NCPI এ যোগদান করেন তাঁরা। সেই দলে থেকেই প্রত্যক্ষভাবে বিজেপির নেতৃত্বাধীন NDA জোটকে সমর্থন করছেন তৃণমূল ত্যাগীরা। এর মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও বৈঠক করেছেন মমতার প্রাক্তন সৈনিক সুদীপ, রচনারা।

Leave a Comment