বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজারের (Stock Market) অনিশ্চয়তার মধ্যেও বেশ কিছু সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাচ্ছে। তেমনই, বৃহস্পতিবার কয়েক ঘণ্টার মধ্যে প্রায় 10 শতাংশ দাম বেড়ে গেল অ্যাস্ট্রাল লিমিটেডের শেয়ারের। গত এক মাসে এই সংস্থার শেয়ার (Stock) থেকে প্রায় 20 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, এই কোম্পানির শেয়ারের দাম ধীরে ধীরে অনেকটাই বেড়ে যাবে। ঠিক সে কারণেই এবার এই শেয়ারটিতে বিনিয়োগের পরামর্শ দিচ্ছে কয়েকটি ব্রোকারেজ ফার্মও।
এক ধাক্কায় 10 শতাংশ বাড়ল এই শেয়ারের দাম
সদ্য সংস্থাটি 2027 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। আর তাতে কোম্পানিটির আর্থিক মুনাফা বৃদ্ধির খবর প্রকাশ করায় এর শেয়ারের দাম একেবারে লাফিয়ে বেড়েছে। রিপোর্ট অনুযায়ী, গত বছরের ত্রৈমাসিকের তুলনায় এবার সংস্থাটির আর্থিক মুনাফা বৃদ্ধি পেয়েছে 51.8 শতাংশ। বর্তমানে সংস্থাটির আর্থিক মুনাফা বেড়ে 120.2 কোটিতে দাঁড়িয়েছে।
বলাই বাহুল্য, আজ শেয়ারবাজার খোলার পর এই সংস্থার শেয়ারে বেশ খানিকটা তেজিভাব লক্ষ্য করা যায়। তারপরই কোম্পানিটি শেয়ারের দাম এক ধাক্কায় 9.5 শতাংশ বৃদ্ধি পেয়ে 1599 টাকায় পৌঁছেছিল। যদিও বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম 1592 টাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে এই কোম্পানির শেয়ার থেকে ভাল পরিমাণ আর্থিক মুনাফা হতে পারে বিনিয়োগকারীদের।
অবশ্যই পড়ুন: ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই দুর্ঘটনা, ক্রিকেটারের হাতে মার খেয়ে নিহত শ্রীলঙ্কার কোচ
জানিয়ে রাখা প্রয়োজন, শেয়ারবাজারের ওঠানামার মধ্যেও এই কোম্পানির শেয়ারটির উপর আস্থা রাখছে জনপ্রিয় ব্রোকারেজ সংস্থা সিটি। এই সংস্থাটির বিশেষজ্ঞরা শেয়ারটিকে বাই রেটিং দিয়েছেন। বলা হচ্ছে, আগামী দিনে নিজেদের ব্যবসায় উন্নতি করার সাথে সাথে কোম্পানিটি শেয়ারের দাম 1900 টাকায় পৌঁছে যেতে পারে। আর এমন ঘোষণার পরেই কোম্পানিটির শেয়ার কিনতে লেগে গিয়েছে ছুটোছুটি!
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)