এভাবে জানান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, রইল দেশভক্তির সেরা কিছু মেসেজ

সৌভিক মুখার্জী, কলকাতা: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা ২০২৬ (Independence Day Wishes 2026)। রাত পোহালেই সেই ঐতিহাসিক দিন। ১৫ আগস্ট। ভারতবর্ষের স্বাধীনতা দিবস (Independence Day)। আজ থেকে ৭৯ বছর আগে এই দিনটিতে প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার আলো ফিরিয়েছিলেন দেশের বীর বিপ্লবীরা। সেই কারণেই প্রতিবছর লালকেল্লার পাশাপাশি সমগ্র দেশে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করা হয়। ৭৯ পেরিয়ে ৮০ তম স্বাধীনতা দিবস এবার, যা প্রতিটি ভারতবাসীর কাছে এক গর্বের মুহূর্ত। ‘বন্দেমাতরম’ সংগীতের সাথে জাতীয় পতাকার উত্তোলন, এ যেন এক মধুর স্মৃতি!

স্বাধীনতা দিবসে প্রিয়জনকে পাঠান শুভেচ্ছা বার্তা

স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশের বিভিন্ন স্কুল, কলেজ কিংবা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এমনকি বিভিন্ন মোড়ে মোড়ে বা পাড়ার ক্লাব, সব জায়গাতেই জাতীয় পতাকা উত্তোলনের রীতি প্রচলিত রয়েছে। এমনকি স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা হাতে পদযাত্রায় অংশগ্রহণ করেন সকলে। এর পাশাপাশি এবছর পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালিত হচ্ছে। গত ৯ আগস্ট থেকে শুরু হয়েছে এই কর্মসূচি, চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।

কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে ফেসবুক বলুন বা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম, প্রত্যেকেই বিভিন্ন রকম শুভেচ্ছা বার্তা পাঠান। সেরকমই কিছু মেসেজ রইল এই প্রতিবেদনে।

১) যে সমস্ত বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ভারতীয় হিসেবে স্বাধীনতার স্বাদ পেয়েছি, সেই বীর স্বাধীনতা সংগ্রামীদেরকে জানাই অনেক অনেক শ্রদ্ধা। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।

২) যে পতাকার জন্য লক্ষ লক্ষ মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সেই তিরঙ্গার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের। শুভ স্বাধীনতা দিবস।

৩) বৈচিত্রের মধ্যেই মহান এই ভারতের শক্তি। ঐক্য, সম্প্রীতি এবং ভাতৃত্বের বন্ধনে আরও সুন্দর হয়ে উঠুক আমাদের এই দেশ। শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।

৪) যারা দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন দিয়ে লড়াই করেছিলেন, তাঁদের আদর্শকে সামনে রেখেই শক্তিশালী ভারত গড়ার শপথ নিতে হবে আমাদের। শুভ স্বাধীনতা দিবস।

৫) নিজেকে খুঁজে পাওয়ার সবথেকে বড় উপায় হল অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। তার জলজ্যান্ত উদাহরণ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

৬) ভারতবাসী হিসেবে স্বাধীনতার এই পবিত্র দিনটিতে প্রতিটি নাগরিকের জীবনে শান্তি, সুখ এবং সমৃদ্ধি নেমে আসুক এটাই চাই। জয় হিন্দ। ৮০ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

৭) স্বাধীনতা শুধুমাত্র ভারতীয় হিসেবে একটি অধিকার নয়, বরং একটি বড় দায়িত্ব। দেশ তথা গোটা বিশ্বের উন্নতি এবং মানুষের কল্যাণে নিজেদের দায়িত্ব পালন করার অঙ্গীকার নিতে হবে আমাদের। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।

৮) আমাদের এই তিরঙ্গার প্রতিটি রং আমাদের গর্ব, সাহস এবং শান্তির প্রতীক। ভারতবর্ষের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ প্রত্যেকটি নাগরিকের আরও দৃঢ় হোক। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

৯) স্বাধীনতার আলোয় আলোকিত হয়ে উঠুক প্রতিটি ভারতবাসীর জীবন। দেশপ্রেম, সম্প্রীতি এবং ঐক্যের বন্ধন হোক আরও শক্তিশালী। শুভ স্বাধীনতা দিবস।

১০) ভারতবাসী হিসেবে স্বাধীনতা আমাদের ঐতিহ্য। আর ঐক্য আমাদের শক্তি। সাহস এবং সংস্কৃতির এই দেশে জন্ম নিয়ে আমি গর্বিত। আপনাকে জানাই শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

১১) সেই সমস্ত বীরদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, যারা আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছেন, এবং নিজের প্রাণ বলিদান দিয়ে ব্রিটিশদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। শুভ স্বাধীনতা দিবস।

১২) যারা আমাদের জন্য লড়াই করেছিলেন, তাঁদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়াই হয়ে উঠুক আমাদের অঙ্গীকার। ৮০ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করি।

১৩) আপনাকে এবং আপনার পরিবারকে আনন্দময় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল। আসুন, আমাদের দেশ এবং যে সমস্ত সাহসী মানুষরা এই দেশকে স্বাধীন করেছেন, তাঁদের জন্য উল্লাস করি। ভারত মাতা কী…জয়।

১৪) শুভ ১৫ আগস্ট। আসুন, আমরা আমাদের ইতিহাসকে স্মরণ করি। আমাদের প্রাণবন্ত জাতি নিয়ে আমরা গর্ববোধ করি।

১৫) গর্ব এবং আনন্দের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করুন। আমাদের ঐতিহ্য এবং স্বাধীনতা সত্যিই ভারতবাসী হিসেবে আমাদের কাছে গর্বের মুহূর্ত।

১৬) স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আসুন, আমরা আমাদের বীরদের সম্মান করি। জাতির অগ্রগতি উদযাপন করি।

১৭) এই স্বাধীনতা দিবসের বিশেষ দিনটিতে আমাদেরকে স্বাধীনতা এবং ঐক্যের মূল্যবোধ সুসম্পন্ন রাখতে নিজেদের অনুপ্রাণিত করা উচিত। শুভ স্বাধীনতা দিবস।

আরও পড়ুন: মাত্র ৯৯ টাকায় গিগ কর্মীরাও পাবেন পেনশন, জানুন কীভাবে বানাবেন অ্যাকাউন্ট

১৮) আপনার এবং আপনার পরিবারকে আনন্দময় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জাতির সমৃদ্ধি ও ঐতিহ্য উদযাপন করার পাশাপাশি স্বাধীনতার জন্য করা আত্মত্যাগকে স্মরণ করার জন্যই এই বিশেষ দিনটি।

১৯) যে সকল মানুষ আমাদের জাতিকে অদম্য শক্তি আর নিজের রক্ত দিয়ে রক্ষা করেছেন, তাঁদের দৃঢ়তা এবং শক্তিকে আমরা কুর্নিশ জানাই।

২০) আজ আমরা মুক্ত এবং একসত্তা হিসেবেই সবাই মিলে এই দিনটি উদযাপন করি। আপনার এবং আপনার পরিবারকে শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

Leave a Comment