=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সোনাঝুড়ির হাটের কাছে লুকোনো ঝর্না! ঘুরে আসুন বর্ষায়, কীভাবে যাবেন জেনে নিন

অনন্যা সরকার, কলকাতা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত বোলপুরের (Bolpur) শান্তিনিকেতন শুধু রাজ্য বা দেশের মধ্যে নয় বিদেশি পর্যটকদেরও আকর্ষণ করে। এই লাল মাটির শহরে শান্তিনিকেতন ভবন, আশ্রম, ছাতিমতলা, উপাসনাগৃহের পাশাপাশি কোপাই নদী ও খোয়াইয়ের পাশে সোনাঝুড়ির হাট (Sonajhuri Haat) পর্যটকদের মন কাড়ে। বারবার ফিরে ফিরে যান বহু মানুষ, কখনও দোল উৎসবে, আবার কখনও পৌষমেলার সময়। এখানে বহু দ্রষ্টব্য স্থান রয়েছে, তবে জানেন কি সম্প্রতি এমন একটি জায়গা শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে, যেটা সম্পর্কে খুব বেশি মানুষ জানতেন না (Offbeat Destination)। সেটা হল সোনাঝুড়ির হাটের পাশের জলপ্রপাত (Hidden Waterfall)। কি অবাক হচ্ছেন? আসলে এই ঝর্নাটি বর্ষায় প্রকট হয় স্থানীয় হাটের কাছে একটি সেতুর নীচে। দেখতে চমৎকার লাগে, ভ্রমণকারীরা এই জলধারার মধ্যে বসে বা জলকেলি করে সময় কাটান। কীভাবে পৌঁছাবেন এখানে, আসুন জেনে নেওয়া যাক। 

সোনাঝুড়ি হাটের পাশের জলপ্রপাতের আকর্ষণ

সোনঝুরি-খোয়াই বন এবং শ্যামবতী খাল এলাকার কাছে অবস্থিত সোনা ঝুরির এই অজানা জলপ্রপাতটি আসলে একটি মরশুমী জলধারা। বর্ষাকালে যখন বৃষ্টির জল এই অঞ্চলের লাল ল্যাটেরাইট মাটির ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন ঝর্নাটি সোনাঝুড়ি হাটের কাছে একটি ব্রিজের নীচ দিয়ে বইতে শুরু করে। দেখতে জলপ্রপাতের মতো লাগলেও এটিকে ঠিক জলপ্রপাত বলা যায় না।

আরও পড়ুন: এভাবে জানান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, রইল দেশভক্তির সেরা কিছু মেসেজ

এই জলধারা কোনো বড় প্রাকৃতিক বিস্ময় নয়। সেতুর নীচে ছোট জায়গা জুড়ে এই প্রণালীবিদ্ধ জলপ্রবাহটি দেখা যায়। এটি আসলে একটি নিকাশী জলপ্রপাত, যা শুধু ভারী বৃষ্টিপাতের সময়েই আবির্ভূত হয়। সাপ্তাহিক সোনাঝুড়ি হাটের কাছে শুষ্ক লাল ল্যাটেরাইট মাটির পথ এবং সোনঝুরির বনের মাঝে সহজেই খুঁজে পাবেন এই ঝর্না। তবে সবসময় এই ঝর্নার দেখা নাও পেতে পারেন। এর জলের প্রবাহ প্রায়শই প্রাকৃতিক পরিস্থিতি ও জল নিকাশি ব্যবস্থার ওপর নির্ভর করে।

আরও পড়ুন: মাত্র ৯৯ টাকায় গিগ কর্মীরাও পাবেন পেনশন, জানুন কীভাবে বানাবেন অ্যাকাউন্ট

কীভাবে যাবেন?

হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে করে বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে নেমে টোটো করে সহজেই পৌঁছাতে পারবেন সোনাঝুড়ি হাটে। সেখান থেকে এই ঝর্নার কাছে হেঁটেই পৌঁছানো যায়। শনি-রবিবার সোনাঝুড়ি হাট বসে। বর্ষায় শান্তিনিকেতন বেড়াতে গেলে একবার এখানে ঢুঁ মারতেই পারেন।  

Leave a Comment