=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগেই ১০০ টাকায় বিক্রি হয়ে গেল জামশেদপুর এফসি!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রকাশ্যে এসেছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি। আর সেই সূচি অনুযায়ী, শেষ আটে মোহনবাগানের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে খেলবে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। সেই ম্যাচে নামার আগেই মাত্র 100 টাকার টোকেনে বিক্রি হয়ে গেল দলটি! জানা যাচ্ছে, জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টিং প্রাইভেট লিমিটেডের ইকুইটি ওই স্বল্প মূল্যের টোকেনের মাধ্যমে হস্তান্তর করেছে টাটা স্টিল। এর অর্থ আগামী সিজন থেকে জামশেদপুর এফসির লাইসেন্স থাকবে চার্চিলের হাতে। সেই লাইসেন্স নিয়েই খেলতে নামবে এই দল।

কোচ থেকে ফুটবলার সবই থাকবে চার্চিল ব্রাদার্স এর হাতে

জানা গিয়েছে, জামশেদপুর এফসিকে নিয়ে যে চুক্তি হয়েছে সেই চুক্তির অধীনে আছে ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণের লাইসেন্স। এর ফলে জামশেদপুরের কোচ থেকে শুরু করে ফুটবলার সকলেই চলে যাবেন নতুন মালিকের হাতে। 12 জন ফুটবলার থেকে শুরু করে কোচিং স্টাফদের নিয়ে কাজ করবে চার্চিল। এমনকি ইন্ডিয়ান সুপার লিগের জন্য নতুন ফুটবলার কেনার কাজও করবে তারাই।

বলে রাখি, সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় জামশেদপুরের ফুটবলার থেকে শুরু করে কোচিং স্টাফদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়ে ছিল। প্রশ্ন উঠছিল, এবার তাহলে কোথায় যাবেন এই সব ফুটবলারেরা? আসন্ন ইন্ডিয়ান সুপার লিগেই বা কী হবে তাঁদের? এমনকি আর্থিক দিক থেকে প্লেয়ারদের সম্ভাব্য সমস্যা নিয়েও শুরু হয়েছিল আলোচনা। তবে এবার সেই সমস্যার সমাধান করে দিল চার্চিল ব্রাদার্স।

অবশ্যই পড়ুন: পারেননি ধোনি-রোহিতরা, অস্ট্রেলিয়াকে লজ্জায় ফেলে সেই কাজ করলেন বাংলাদেশের হাসান

উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করার জন্য প্রতিটি দলকে 1 কোটি 10 লাখ টাকা করে দিতে বলেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। সেই মতোই, 20 জুলাই তারিখের মধ্যে বাকি দলগুলি দিয়ে দিলেও প্রয়োজনীয় অর্থ দিতে বাকি ছিল ইন্টার কাশি এবং জামশেদপুর। পরে ইন্টার কাশির তরফে কিস্তির অর্থ দিয়ে দেওয়া হলেও জামশেদপুর জানায় তারা দেশের সবচেয়ে বড় ফুটবল লিগে আর খেলবে না।

Leave a Comment