=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কেন হোটেল রিসর্টে চাবির বদলে ব্যবহার হয় কী-কার্ড? আসল কারণ জানলে অবাক হবেন

প্রীতি পোদ্দার, কলকাতা: হোটেল (Hotel) বা রিসর্ট যাই হোক না কেন, কোথাও ঘুরতে গেলে সবার প্রথমে এরই সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। আবার আগে থেকে হোটেল বুক না করলে ঘর পাওয়ার সমস্যা হয়ে যায়। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন (GK)যে কেন হোটেলগুলো আজকাল আর ধাতব চাবি (Key) দেয় না? সে স্বল্প বাজেটের হোটেল হোক কিংবা বিলাসবহুল রিসর্ট সব জায়গায় থাকে একই নিয়ম। চলুন এর নেপথ্যে কী কারণ জেনে নেওয়া যাক।

হোটেলে চাবির পরিবর্তে ব্যবহার করা হয় কী-কার্ড

হোটেলে থাকতে গেলেই রিসেপশন থেকে হাতে তুলে দেওয়া হয় একটি ছোট্ট প্লাস্টিকের কী-কার্ড। আপাতদৃষ্টিতে অনেকেই ভাবেন এই কার্ড শুধুই হোটেলের দরজা খোলার কাজে লাগে। তা কিন্তু নয়, এই ইলেকট্রনিক কী-কার্ড দিয়েই ঘরের সমস্ত ইলেকট্রিক ডিভাইস জ্বলে ওঠে। আসলে হোটেলে অতিথিদের নিরাপত্তা বাড়ানো থেকে শুরু করে বিদ্যুৎ সাশ্রয় ইত্যাদি ক্ষেত্রে এই ইলেকট্রনিক কী-কার্ড বেশ কাজে দেয়। আর ঠিক সেই কারণে প্রায় সব হোটেল এবং রিসর্টে ধাতব চাবির বদলে ব্যবহার করা হয় স্মার্ট কী-কার্ড।

চাবি হারিয়ে যাওয়ার সমস্যা থাকে না

প্রায় সময় দেখা যায়, পর্যটকরা হোটেলের চাবি হারিয়ে ফেলে, তখন দিশেহারা হয়ে রিসেপশনে ছুটতে হয়, শুধু কি তাই, অনেক সময় আবার হোটেলের দরজার চাবি হারিয়ে গেলে পুরো লক বদলানোর প্রয়োজন হয়। কিন্তু এই ইলেকট্রনিক কী-কার্ড হারিয়ে গেলে হোটেল কর্তৃপক্ষ মুহূর্তের মধ্যেই সেটি অটোমেটিক পদ্ধতিতে লক করে দিতে পারে। ফলে অন্য কেউ সেই কার্ড ব্যবহার করে ঘরে প্রবেশ করতে পারে না। এমনকি নতুন করে একটি কার্ড বানিয়ে দিতে পারে। এতে একদিকে যেমন অতিথিদের নিরাপত্তা বজায় থাকে ঠিক তেমনই লক খোলার জন্য তালাও ভাঙতে হয় না।

আরও পড়ুন: বিমানে কেন ফোন চালু রাখা যায় না? জেনে নিন আসল কারণ

জানা গিয়েছে, হোটেলের প্রতিটি কী-কার্ড ঘরের দরজা খুলতে নির্দিষ্ট সময় পর্যন্তই কাজ করে। অর্থাৎ আপনি যতদিন বুকিং করেছেন, ততদিন পর্যন্তই কার্ডটি কার্যকর থাকবে। চেক-আউটের সঙ্গে সঙ্গেই এটি অটোমেটিক ভাবে নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে বুকিং ছাড়া কেউ হোটেলের ঘরে ঢুকতে পারবে না। এছাড়াও এই কার্ডের মাধ্যমে ঘরের বৈদ্যুতিক ব্যবস্থা পুনরায় চালু হয়ে যায়। এতে বিদ্যুৎ এর অপচয় হয় না। আর সেই কারণে আজকাল ধাতব চাবির পরিবর্তে ইলেকট্রনিক কী-কার্ড ব্যবহার করা হয়।

Leave a Comment