=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দাম কমল TATA-র এই জনপ্রিয় শেয়ারের, এখন না বিনিয়োগ করলে পস্তাবেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দাম কমল টাটার (Tata) মালিকানাধীন জনপ্রিয় সংস্থা টাটা মোটরসের শেয়ারের (Stock Market)। বেশিরভাগ সময় বিনিয়োগকারীরা এই সংস্থাটির শেয়ারের খোঁজ করে থাকলেও, দাম বেশি হওয়ার কারণে কিনতে গিয়েও পিছিয়ে আসেন অনেকে। তবে এবার তুলনামূলক কম দামে পাওয়া যাবে টাটা মোটরসের শেয়ার। আজ অর্থাৎ শুক্রবার টাটার এই সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় 5 শতাংশ কমেছে। আর তারপরেই বিনিয়োগকারীদের একটা বড় অংশের প্রশ্ন, এখন কি বিনিয়োগ করা ঠিক হবে এই শেয়ারে?

এখনই বিনিয়োগ করার সেরা সময়?

শুক্রবার, শেয়ার বাজার খোলার পরই টাটা মোটরসের শেয়ারের দাম ছিল 333.80 টাকা। তবে ট্রেডিং সেশন চলাকালীন এই সংস্থার শেয়ারের দাম পাঁচ শতাংশ কমে 329 টাকা 20 পয়সায় পৌঁছয়। আসলে সংস্থাটির ত্রৈমাসিক ফলাফল প্রকাশ্যে আসার পরই টাটার এই শেয়ারের অবস্থায় বদল এসেছে। আর দাম কমে যাওয়ায় বিশেষজ্ঞরা জানতে চাইছেন এই সংস্থার শেয়ারে এখন বিনিয়োগ করা ঠিক হবে?

টাটা মোটরসের শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে আশাবাদী জনপ্রিয় ব্রোকারেজ সংস্থা নোমুরা। তাদের দাবি, খুব শীঘ্রই এই সংস্থার শেয়ারের দাম অনেকটাই বেড়ে যেতে পারে। আগামীতে এর দাম গিয়ে দাঁড়াতে পারে 389 টাকায়। এমন দাবি করেই এই সংস্থার বিনিয়োগকারীদের টাটার এই শেয়ারে টাকা রাখার পরামর্শ দিচ্ছে! অন্যদিকে জনপ্রিয় সংস্থা সিটি আবার দ্রুত এই শেয়ার বিক্রি করে দেওয়ার কথা বলছে। কোম্পানিটি টাটা মোটরসের শেয়ারটিকে সেল রেটিং দিয়েছে।

অবশ্যই পড়ুন: আয়ুষ্মান ভারত কার্ড না থাকলেও বেসরকারি হাসপাতালে হবে ফ্রি চিকিৎসা, বড় ঘোষণা

সিটির বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে টাটার এই শেয়ারের দাম আরও কমবে। সংস্থাটি ভবিষ্যদ্বাণী করেছে, আগামীতে এই শেয়ারের দাম কমে 320 টাকায় নেমে যেতে পারে। এছাড়াও শেয়ার বাজারের বেশ কয়েকজন বিশেষজ্ঞ এই সংস্থার শেয়ারটিকে বিক্রি করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। সব মিলিয়ে বলাই যায়, টাটার এই কোম্পানির শেয়ার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিশেষজ্ঞদের মধ্যে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment