=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ৩ জেলায়, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: দুর্যোগের কবলে বাংলা। এক নাগাড়ে ভারী বৃষ্টির জেরে রীতিমতো জলের তলায় চলে গিয়েছে কলকাতা শহর সহ সমগ্র দক্ষিণবঙ্গ। আপাতত বাংলায় ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএমডি থেকে শুরু করে আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবারও জেলায় জেলায় চলবে ভারী বৃষ্টি। এর কারণ একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল, যা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আইএমডি জানিয়েছে যে নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড জুড়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুলেটিনে আরও বলা হয়েছে, কলকাতা সহ পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া এবং পশ্চিম বর্ধমান জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তীব্র মৌসুমি বায়ু প্রবাহের কারণে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী ছয় দিন ব্যাপক হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, এতে বলা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। শনিবার থেকে আগামী ২৯শে জুলাই সকাল পর্যন্ত উপ-হিমালয় জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদরা ২৯ জুলাই পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল বরাবর এবং এর বাইরের সমুদ্রে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

আগামীকালের আবহাওয়া

রবিবার অর্থাৎ ছুটির দিনও ভারী বৃষ্টির কবলে থাকবে দক্ষিণবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদ জেলা। এছাড়া বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে প্রতিটি জেলায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। উত্তরবঙ্গের কথা বললে এদিনও ভারী বৃষ্টি চলবে দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়।

Leave a Comment