=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সময় বেঁধে দেওয়া হল সেবক-রংপো রেল প্রকল্পের, NJP স্টেশন নিয়েও বড় নির্দেশ

সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ দিন ধরে জারি রয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP Station) সংস্কারের কাজ। নির্মাণের কাজ জারি থাকার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। নির্মাণ কাজ যতো দ্রুত সম্ভব শেষ করার নির্দেশ দিয়েছে ভারতীয় রেল মন্ত্রক। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে শেষ করতে হবে যাবতীয় কাজ, উত্তর পূর্ব রেলকে এমনটাই নির্দেশ কেন্দ্রীয় রেল মন্ত্রকের।

এনজেপি স্টেশন নিয়ে বড় নির্দেশ রেলের

সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেবক-রংপো রেল প্রকল্পের জন্যও। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, নির্মীয়মান নতুন এই রেলপথ আগামী বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে।
উত্তর পূর্ব ভারতে একই সঙ্গে নেওয়া হয়েছে আরো একাধিক রেল প্রকল্প। অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার জন্য এনজেপি-মালদা রুট খুবই গুরুত্বপূর্ণ, তাই এই রুটে চতুর্থ রেললাইন বসানোর অনুমোদন দেওয়া হয়েছে। এই কাজটিও যাতে তাড়াতাড়ি সম্পন্ন করা হয় সে ব্যাপারে কেন্দ্রের নির্দেশ রয়েছে। “উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এনজেপি স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে দ্রুততার সঙ্গে কাজ শেষ করে আগামী বছরের এপ্রিল মাসে নতুনভাবে স্টেশনটি চালুর সিদ্ধান্ত হয়েছে।

উপকৃত হবেন রেল যাত্রীরা

ওই লক্ষ্যেই এখন থেকে কাজ চলবে। শিলিগুড়ি করিডর সহ বাকি প্রকল্পগুলির ক্ষেত্রেও আমাদের তরফে বিশেষ নজর দেওয়া হচ্ছে”, সংবাদ মাধ্যমে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব। ভৌগোলিক অবস্থানের কারণে শিলিগুড়ি করিডর, যাকে বলা হয় ‘ চিকেনস নেক ‘, সেদিকেও বিশেষ নজর দিয়েছে কেন্দ্র। কারণ রাজ্যের এই অংশ শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার জন্যই নয়, দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্যও জরুরি।

আরও পড়ুনঃ শিয়ালদা AC লোকালের রুট পরিবর্তন, আরও দূরের গন্তব্যে যাবে ট্রেন

নিরাপত্তা ও যোগাযোগ, দুটোই যাতে একসাথে নিশ্চিত করা যায় সেজন্য বসানো হবে আন্ডারগ্রাউন্ড রেললাইন। এই আন্ডারগ্রাউন্ড রেললাইনের দৈর্ঘ্য হবে আনুমানিক ২৯ কিলোমিটার , যুক্ত হবে তিনমাইলহাট থেকে বাগডোগরা। যে চতুর্থ লাইনের কথা বলা হয়েছে, সেটা প্রাথমিকভাবে বসানো হবে আলুয়াবাড়ি রোড থেকে এনজেপি পর্যন্ত। পরে সেটা মালদা পর্যন্ত দীর্ঘায়িত করার সম্ভাবনা রয়েছে। নতুন লাইন বসানো কাজ শেষ হলে আরও নতুন ট্রেন পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

Leave a Comment