=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যুবভারতীতে ভারতীয় সেনাকে হারাল ইস্টবেঙ্গল, সেমিতে কাদের মুখ দেখবে লাল হলুদ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এসিএল টুয়ের গত ম্যাচে এই মাঠেই কাতার লিগের দল আল-আরবিকে 4-1 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে (Saltlake Stadium) রবিবার, ভারতীয় সেনাবাহিনীকে পরাস্ত করল তারা। ডুরান্ড কাপের (Durand Cup) ম্যাচে এদিন পরিশ্রম করে জিততে হল পিভি বিষ্ণুদের। কারণ, এদিন একেবারে আটঘাট বেঁধে নেমেছিল ভারতীয় সেনার ফুটবলারেরা। তাতেই গোল করতে যথেষ্ট বেগ পেতে হল ইস্টবেঙ্গলকে। তবে শেষ পর্যন্ত সেই বেগ সামলে নিয়েই মান রক্ষা করল লাল হলুদ। তবে ম্যাচের একমাত্র গোলটা অবশ্য এসেছে বিষ্ণুর পা থেকেই।

ভারতীয় সেনাকে ঘরের মাঠে জবাব দিল ইস্টবেঙ্গল

রবিবার, ভারতীয় সেনার বিরুদ্ধে যুবভারতীর মাঠ দখল করেই আক্রমণে গিয়েছিল লাল হলুদ। তবে এদিন ইস্টবেঙ্গলকে ভোগালো সুযোগ নষ্টের রোগ। তাতে যথেষ্ট অসন্তুষ্ট নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। প্রতিপক্ষ অবশ্য একেবারে সহজ ছিল না ইস্টবেঙ্গলের সামনে। তবে তার মধ্যেও বেশ কয়েকবার সুযোগ তৈরি করে, শেষে গিয়ে তার সদ্ব্যবহার করতে পারেননি ইস্টবেঙ্গলের ছেলেরা। খেলা যখন 19 মিনিটের মাথায়, গোলের সুযোগ তৈরি করে ফেলেছিলেন রামিরেজ। কিন্তু তাতে শেষ পর্যন্ত হতাশা নিয়ে ফিরতে হয়েছে।

এরপর ভারতীয় সেনাও বল দখলের লড়াই চালিয়েছিল ইস্টবেঙ্গলের সামনে। একটা সময় লাল হলুদ ফুটবলারদের কার্যত নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিলেন সেনার ছেলেরা। তবে পরবর্তীতে অবশ্য সুযোগ তৈরি করে সেই সুযোগ হাতছাড়াও করে লাল হলুদ। এভাবেই ভাগ্যের পরীক্ষা দিতে দিতে শেষ পর্যন্ত 37 মিনিটের মাথায় গোলের মুখ খুলে ফেলে ইস্টবেঙ্গল। অস্ট্রেলিয়ান ফুটবলার ক্রিস ইকোনোমিডিস বাঁ পায়ে ক্রস তুলেছিলেন, তাতেই হেড থেকে গোল করেন বিষ্ণু। আর সেটাই ইস্টবেঙ্গলের ভাগ্য লিখে দিয়েছে। লাল হলুদ পৌঁছে গিয়েছে ডুরান্ড কাপের সেমিফাইনালে।

আরও পড়ুন: মাত্র ২৫ টাকা ভাড়া! চালু হল জোকা-নৈহাটি AC বাস, জানুন রুট

সেমিতে কাদের মুখ দেখবে ইস্টবেঙ্গল?

গোটা টুর্নামেন্টে দাপট দেখিয়ে শেষমেষ ভারতীয় সেনার বিরুদ্ধে মান রক্ষার ম্যাচ দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল বাহিনী। সেই আসরে শক্তিশালী দিল্লির মুখোমুখি হতে হবে তাদের। সেই দিল্লি, যারা এদিন এফসি রেংদাই এর মতো কঠিন দলকে 5-1 ব্যবধানে হারিয়েছে। তাতে অবশ্য ঘাবড়াচ্ছে না ইস্টবেঙ্গল ব্রিগেড। কোচ চান, বাকি ম্যাচগুলির মতোই সেমিফাইনালটও পকেটে তুলতে।

Leave a Comment