=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“২০ জন বিজেপি বিধায়ককে বের করে দিলে যায় আসবে না” তোলাবাজি নিয়ে হুঁশিয়ারি শমীকের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে (West Bengal) ক্ষমতায় আসার পর থেকেই ক্ষমতার অপব্যবহার যাতে কেউ না করে, তা নিয়ে একেবারে স্পষ্ট বার্তা দিয়ে এসেছেন রাজ্য বিজেপির (BJP West Bengal) সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এর আগে তিনি বারবার দলের নেতা কর্মীদের তোলাবাজি নিয়ে সতর্ক করে দিয়েছিলেন। বলেছিলেন, যাঁদের নামে অভিযোগ আসছে তাঁরা নিজেদের শুধরে নিন। অন্যথায় দল শুধরে দেবে। এবার বিজেপির রাজ্য সভাপতি সরাসরি নিশানা করলেন বিজেপি বিধায়কদের।

20 জন বিধায়ককে দল থেকে তাড়িয়ে দেবে বিজেপি?

এর আগে দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছিলেন, অন্যায় করলে ব্যবস্থা হবে। এবার নিউটাউনে বিজেপির প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য সতর্ক করে দিলেন নামে অভিযোগ থাকা বিজেপি বিধায়কদের। শমীক বাবুর বক্তব্য, “অনেক ত্যাগের বিনিময়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতার অপব্যবহার করতে দেব না।”

এদিন বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে একেবারে কড়া বার্তা দিতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেছিলেন, বহু মানুষের আত্মত্যাগ এবং সংগঠনের কঠিন পরিশ্রমের ফলে বিজেপি আজ রাজ্যে ক্ষমতা এসেছে। যদি কেউ মনে করেন এই ক্ষমতার অপব্যবহার করে বেঁচে যাবেন সেটা কিন্তু হবে না। দলের নাম বা বিধায়কের পদ ব্যবহার করে যদি কেউ সাধারণ মানুষের উপর প্রভাব খাটান, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল।

আরও পড়ুন: সোনার ডিম পাড়া হাঁস, ভারতীয় রেলের কোষাগার টাকায় ভরিয়ে দিচ্ছে বন্দে ভারত

এদিন অতীত স্মরণ করিয়ে শমীক ভট্টাচার্য একেবারে খোলাখুলি জানান, যাঁরা অন্যায় করে যাচ্ছেন, আশা করছি নিজেদের শুধরে নেবেন। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব বক্তব্য স্মরণ করিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন, 20 জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও কিছু যায় আসবে না। তাই দলের স্বার্থ এবং ভাবমূর্তি রক্ষা করার ক্ষেত্রে যেকোনও ধরনের কঠিন পদক্ষেপ নিতে পিছুপা হবে না বিজেপি।”

Leave a Comment