=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চ্যাম্পিয়নস লিগে ইস্টবেঙ্গলের ঘুম কাড়বে বিশ্বকাপে মেসিদের বিপাকে ফেলা ৭ ফুটবলার!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: AFC চ্যাম্পিয়নস লিগ টুয়ে (AFC Champions League Two) আগেই প্রবেশ করে গিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবার গ্রুপ বিন্যাস হয়ে গেল সেই লিগের। ডি গ্রুপে জায়গা পেল মশাল বাহিনী। তবে ইস্টবেঙ্গলের সাথে সাথে বিশেষ ফুটবল টুর্নামেন্টটিতে অংশ নিতে চলেছে একাধিক শক্তিশালী দল। সবচেয়ে বড় কথা, এইসব দলে রয়েছেন এ বছর বিশ্বকাপে খেলা ফুটবলারও। মেসিদের ঘাম ছুটিয়ে দেওয়া প্লেয়ারদের বিরুদ্ধেও খেলতে হবে ইস্টবেঙ্গলকে। কাজেই শহরের এই দলের উপর যে চাপ বাড়াল সেটা বলা যায়।

চাপে পড়ল ইস্টবেঙ্গল?

চ্যাম্পিয়নস লিগ টুয়ের ডি গ্রুপে ইস্টবেঙ্গলের সাথেই জায়গা ভাগাভাগি করে নিয়েছে জর্ডনের আল হুসেন, ওমানের আল সিব এবং ইরাকের আল শোরতা। বলে রাখা প্রয়োজন, এই তিনটি দলই নিজ নিজ দেশের মধ্যে সেরা। গত সিজেনে জর্ডান প্রিমিয়ার লিগ জিতেছিল আল হুসেন। ওমানের লিগে চ্যাম্পিয়ন হয়েছিল আল সিব। এখানেই শেষ নয়, ইরাকের স্টার্স লিগে রানার্স আপ হয়েছিল আল শোরতা। এক কথায়, তিনটি দলই ইস্টবেঙ্গলের জন্য চিন্তার।

গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের সামনে আরও কঠিন লড়াই কারণ, এবারের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে লিওনেল মেসিদের বিরুদ্ধে খেলেছিল জর্ডান। হারলেও গ্রুপ পর্বে মেসিদের কঠিন চ্যালেঞ্জ দিয়েছিল তারা। করেছিল গোল। আর সেই ম্যাচে খেলা জর্ডানের সাত ফুটবলার রয়েছেন আল হুসেনে। এ থেকে বোঝাই যাচ্ছে দলটির বিরুদ্ধে মাঠে নামলে যথেষ্ট বেগ পেতে হবে আনোয়ার আলিদের। এছাড়াও আল শোরতার চারজন ফুটবলারও ইরাকের বিশ্বকাপের দলে ছিলেন। সব মিলিয়ে, আসন্ন প্রতিযোগিতায় জিততে হলে ইস্টবেঙ্গলকে অসাধ্য সাধন করতে হবে।

আরও পড়ুন: ম্যাচের মাঝেই হঠাৎ চুমু খেলেন কে এল রাহুল, কাকে? ভাইরাল ছবি

উল্লেখ্য, সম্প্রতি শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের শক্তিশালী দল আল আরবিকে একেবারে নাকানি চোবানি খাইয়েছিল ইস্টবেঙ্গল। পিছিয়ে থেকেও 4-1 গোলে জিতে গিয়েছিলেন আনোয়ার আলিরা। আর সেই জয়ের পর বেশ খানিকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মশাল সেনা।

Leave a Comment