=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের, বিপাকে সাংসদ

সহেলি মিত্র, কলকাতা: বিরাট বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। উস্কানিমূলক মন্তব্যের জেরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কৃষ্ণনগর আদালত (Krishnanagar Court)।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জানা গিয়েছে, কৃষ্ণনগর আদালত মহুয়া মৈত্রর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের বিষয়ে ২৮ আগস্ট একটি রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে যে তিনি মহিলাদের অপমান করেছেন এবং বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন, যার জন্য আদালত তাঁকে সমন জারি করেছিল। তবে কৃষ্ণনগর আদালতের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উল্লেখ করেছেন যে, বারবার সমন পাঠানো সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেননি। তাই সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

মঙ্গলবার বিচারক মহুয়াকে পরদিন অর্থাৎ আজ বুধবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও সাংসদ হাজিরা দেননি বলে জানানো হয়েছে। এদিকে আদালত সাংসদের অনুপস্থিতির বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে বলেছে, “এই আদালতের আদেশ অমান্য করার ধারাবাহিক ঘটনা … আদালতের আদেশ পালনে অভিযুক্তের উদাসীন মনোভাবকেই প্রকাশ করে এবং সেই অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা ছাড়া এই আদালতের আর কোনো উপায় নেই।”

কী বলছেন আইনজীবীরা?

তৃণমূল নেত্রীর আইনজীবী জানিয়েছেন মহুয়া মৈত্র কোনো সময়েই আদালতে হাজির হবেন না। এদিকে বিচারক এই বিষয়টি উল্লেখ করে আরও বলেন যে মহুয়া মৈত্রর আদালতের প্রতি কোনো শ্রদ্ধা নেই। সাংসদের আইনজীবী বিচারকের কাছে আশঙ্কা প্রকাশ করে বলেন যে, সাংসদ উপস্থিত হলে আদালত চত্বরের বাইরে তাঁকে হেনস্থা করা হতে পারে। কৃষ্ণনগর থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাংসদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি ৭৯, ১৯৬, ২৯৯ (ধর্মীয় অনুভূতিতে আঘাত), ৩৫১ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৩৫৩(২) (ঘৃণামূলক বক্তব্য) ধারায় আনা হয়েছে।

গ্রেফতারি পরোয়ানা জারি প্রসঙ্গে অ্যাডভোকেট শিশ্নেন্দু দাস বলেন, ‘১২.০৬.২৬ তারিখে সাংসদ মাহুয়া মৈত্রের বিরুদ্ধে অবৈধ মন্তব্যের অভিযোগে, ১৭.০৬.২৬ তারিখে কৃষ্ণনগর সিজেএম জেলা আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগে আদালত কয়েকবার নোটিস পাঠায়, কিন্তু তিনি আসেননি। আজ ১৯.০৮.২৬ তারিখে তার নামে একটি ওয়ারেন্ট জারি করা হয়েছে।’

Leave a Comment